বুধবার , ১১ নভেম্বর ২০২৬ , ২৭ কার্তিক ১৪৩৩
সংবাদ শিরোনাম :
শিরোনাম সৌদিতে মাদকসহ ৫ বাংলাদেশি গ্রেফতার শ্রীলঙ্কাকে চার গোলে উড়িয়ে গ্রুপসেরা বাংলাদেশ যশোরে রঞ্জন মণ্ডল হত্যায় দুই আসামি ৩দিনের রিমাণ্ডে বেনাপোলে জাল ভ্রমণ করের রসিদে রাজস্ব ফাঁকির অভিযোগ, আটক ৭ ভারতীয় মুচলেকায় মুক্ত বেনাপোল দিয়ে তীর্থযাত্রায় ভারতে গেলেন ১০৮ সনাতন ধর্মাবলম্বী যশোরে একদিনে ২৯ জনসহ ১০ জেলায় গ্রেপ্তার ২২০ প্রধানমন্ত্রীর সঙ্গে উজবেকিস্তানের প্রেসিডেন্টের দ্বিপক্ষীয় বৈঠক এক চিকিৎসকসহহ দু’জনের বাড়িতে কাফনের কাপড় পাঠিয়ে মৃত্যুর বার্তা কেশবপুরে মব সৃষ্টির প্রতিবাদে শিক্ষক-শিক্ষার্থীদের মানববন্ধন, বিচার না হলে ক্লাসে ফিরবে না শিক্ষার্থীরা যশোরে শীতের আগমনী বৃষ্টি, সন্ধ্যায় ভারী বর্ষণ
Ad for sale 100 x 870 Position (1)
Position (1)
কেশবপুরে মব সৃষ্টির প্রতিবাদে শিক্ষক-শিক্ষার্থীদের মানববন্ধন, বিচার না হলে ক্লাসে ফিরবে না শিক্ষার্থীরা
প্রকাশ : বুধবার, ১১ নভেম্বর , ২০২৬, ০৮:৫৭:০০ পিএম
কেশবপুর প্রতিনিধি:
Shornolota_2026-11-11_6af482755683b.JPG

যশোরের কেশবপুরে শিক্ষালয়ে ভেতরে তদন্ত চলাকালে বহিরাগতদের মব সৃষ্টি, শিক্ষক ও তদন্ত কমিটির সদস্যদের লাঞ্ছিত করার প্রতিবাদে মানববন্ধন করেছেন শিক্ষক-কর্মচারী ও শিক্ষার্থীরা। একই সঙ্গে ঘটনার সুষ্ঠু বিচার না হওয়া পর্যন্ত ক্লাসে ফিরে না যাওয়ার ঘোষণা দিয়েছে শিক্ষার্থীরা। মানববন্ধনে শিক্ষক-শিক্ষার্থীরা দাবি করেন, মব সৃষ্টিকারীরা এলাকার বাসিন্দা নন। তাদের হাত-ভেঙে গুড়িয়ে দেয়ারও ঘোষণা দিয়েছে খুদে শিক্ষার্থীরা।

বুধবার (১১ নভেম্বর) সকালে উপজেলার সাগরদাঁড়ী মাইকেল মধুসূদন ইনস্টিটিউশনের সামনে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের পাশাপাশি বিভিন্ন শ্রেণির শিক্ষার্থীরা অংশ নেয়। পুরো সময়জুড়ে তাঁরা ঘটনার প্রতিবাদ জানান এবং জড়িতদের বিচারের দাবি তোলেন।

মানববন্ধনে বক্তব্য দেন প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক গৌতম রায়, সহকারী শিক্ষক শেখ আবুল হাসান এবং শিক্ষার্থী প্রতি নন্দী, আমেনা খাতুন, প্রত্যাশা দত্ত, ইশরাত জাহান ও নাজমুল নাহার।

বক্তারা বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানের ভেতরে তদন্ত কার্যক্রম চলাকালে এভাবে বিশৃঙ্খলা সৃষ্টি ও শিক্ষক-সংশ্লিষ্টদের লাঞ্ছিত করার ঘটনা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। ঘটনার সঙ্গে জড়িতদের বিচারের আওতায় আনতে হবে। শিক্ষার্থীরা স্পষ্ট জানায়, ঘটনার বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত তারা শ্রেণিকক্ষে ফিরবে না।

প্রতিষ্ঠান সূত্রে জানা যায়, মঙ্গলবার (১০ নভেম্বর) সাগরদাঁড়ী ইনস্টিটিউশনে আয়-ব্যয়ের বিষয়ে তদন্ত কমিটির বৈঠক চলছিল। এ সময় উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শেখ ফিরোজ আহম্মেদ, আইসিটি কর্মকর্তা সমিত্র বিশ্বাস এবং ম্যানেজিং কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

বৈঠক চলাকালে স্থানীয় সিরাজুল ইসলাম, ইয়াছিন, আবু দাউদ, তৃপ্তি, আশরাফুল ইসলাম ও অজিয়ার রহমানসহ ১০ থেকে ১৫ জন যুবক সেখানে উপস্থিত হয়ে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি করেন বলে অভিযোগ রয়েছে। একপর্যায়ে তদন্ত কমিটির সদস্য ও উপস্থিত শিক্ষকদের লাঞ্ছিত করা হয় এবং তদন্ত কার্যক্রম পণ্ড হয়ে যায়।

এ ঘটনার প্রতিবাদে পরদিনই শিক্ষক-শিক্ষার্থীরা মানববন্ধনে দাঁড়িয়ে জড়িতদের বিচারের দাবি জানান। শিক্ষার্থীদের ক্লাসে ফেরার বিষয়ে এখন সুষ্ঠু তদন্ত ও বিচার নিশ্চিত করার ওপরই নির্ভর করছে প্রতিষ্ঠানের স্বাভাবিক শিক্ষা কার্যক্রম।

আরও খবর

Ad for sale 225 x 270 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
🔝