বৃহস্পতিবার , ১২ নভেম্বর ২০২৬ , ২৮ কার্তিক ১৪৩৩
সংবাদ শিরোনাম :
শিরোনাম সৌদিতে মাদকসহ ৫ বাংলাদেশি গ্রেফতার শ্রীলঙ্কাকে চার গোলে উড়িয়ে গ্রুপসেরা বাংলাদেশ যশোরে রঞ্জন মণ্ডল হত্যায় দুই আসামি ৩দিনের রিমাণ্ডে বেনাপোলে জাল ভ্রমণ করের রসিদে রাজস্ব ফাঁকির অভিযোগ, আটক ৭ ভারতীয় মুচলেকায় মুক্ত বেনাপোল দিয়ে তীর্থযাত্রায় ভারতে গেলেন ১০৮ সনাতন ধর্মাবলম্বী যশোরে একদিনে ২৯ জনসহ ১০ জেলায় গ্রেপ্তার ২২০ প্রধানমন্ত্রীর সঙ্গে উজবেকিস্তানের প্রেসিডেন্টের দ্বিপক্ষীয় বৈঠক এক চিকিৎসকসহহ দু’জনের বাড়িতে কাফনের কাপড় পাঠিয়ে মৃত্যুর বার্তা কেশবপুরে মব সৃষ্টির প্রতিবাদে শিক্ষক-শিক্ষার্থীদের মানববন্ধন, বিচার না হলে ক্লাসে ফিরবে না শিক্ষার্থীরা যশোরে শীতের আগমনী বৃষ্টি, সন্ধ্যায় ভারী বর্ষণ
Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

❒ পরকীয়ার সম্পর্ক, আপত্তিকর মুহূর্ত দেখে ফেলা হয় জীবনের কাল

কেশবপুরে দম্পতি হত্যা, নারীসহ গ্রেপ্তার দুই
প্রকাশ : মঙ্গলবার, ৩ নভেম্বর , ২০২৬, ১২:১৪:০০ পিএম
স্বর্ণলতা নিউজ:
Shornolota_2026-11-03_6ae9b481a8d51.jpeg

❒ কেশবরে স্বামী-স্ত্রী হত্যায় জেসমিন ও মোস্তফা নামে দুজন গ্রেফতার ছবি:

গোপন সম্পর্কের কথা প্রকাশ হয়ে যাওয়ার আশঙ্কাই শেষ পর্যন্ত কাল হলো যশোরের কেশবপুরের এক দম্পতির। বিবাহবহির্ভূত সম্পর্কে জড়িত এক নারী ও তাঁর সহযোগী ওই দম্পতিকে হত্যার পরিকল্পনা করেন বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় জেসমিন বেগম (৩৮) ও মোস্তফা কামাল (৪৫) নামে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের দেওয়া তথ্যের ভিত্তিতে হত্যায় ব্যবহৃত একটি কাঁচিও উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (৩ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় যশোর জেলা পুলিশের সম্মেলনকক্ষে সংবাদ সম্মেলন করে হত্যাকাণ্ডের বিবরণ তুলে ধরেন সহকারী পুলিশ সুপার ইমদাদুল হক। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার মিরাজুল ইসলাম এবং কেশবপুর থানার ওসি হাফিজুর রহমান উপস্থিত ছিলেন।

পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, গত ৩১ অক্টোবর বিকেল সাড়ে ৫টার দিকে কেশবপুর উপজেলার ব্রাহ্মণডাঙ্গা গ্রামের প্রভাত বিশ্বাসের ধানখেতে সেচযন্ত্রের পানি পড়ার একটি গর্ত থেকে এক নারী ও এক পুরুষের অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়। প্রথমে তাঁদের পরিচয় জানা না গেলেও পরে শনাক্ত হন আলেক নুর ইসলাম ও তাঁর স্ত্রী মাজেদা বেগম। এ ঘটনায় তাঁদের মেয়ে সাবিনা খাতুন বাদী হয়ে কেশবপুর থানায় হত্যা মামলা করেন।

ঘটনার রহস্য উদ্‌ঘাটনে তদন্ত শুরু করে পুলিশ। এরই ধারাবাহিকতায় ২ নভেম্বর জেসমিন বেগমকে গ্রেপ্তার করা হয়। তাঁর কাছ থেকে পাওয়া তথ্যের সূত্র ধরে পরে গ্রেপ্তার হন মোস্তফা কামাল। জেসমিন ও মাজেদা দুজনই অভয়নগরের আকিজ জুট মিলে কাজ করতেন।

পুলিশের দাবি, মোস্তফা ও জেসমিনের মধ্যে চার-পাঁচ মাস ধরে ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। গত ৩০ অক্টোবর শুক্রবার মিল বন্ধ থাকায় সকালে ঘাস কাটতে মাঠে যান জেসমিন ও মাজেদা। একই মাঠে কাজ করছিলেন মাজেদার স্বামী আলেক নুর ইসলামও। মাঠে যাওয়ার পথে মোস্তফার সঙ্গে জেসমিনের দেখা হয়। একপর্যায়ে তাঁদের আপত্তিকর অবস্থায় দেখে ফেলেন মাজেদা। এই ঘটনা অন্যদের জানিয়ে দিতে পারেন—এমন আশঙ্কা থেকেই দুজন মিলে আলেক ও মাজেদাকে সরিয়ে দেওয়ার পরিকল্পনা করেন বলে জানিয়েছে পুলিশ।

তদন্তে পাওয়া তথ্য তুলে ধরে পুলিশ জানায়, কলমিশাক সংগ্রহের কথা বলে ওই দম্পতিকে কৌশলে ঘেরের কাছে নিয়ে যাওয়া হয়। সেখানে মোস্তফা ধারালো অস্ত্র দিয়ে আলেকের শরীর ও মাথায় আঘাত করেন। একই সময়ে জেসমিন তাঁর ওড়না পেঁচিয়ে মাজেদার গলায় ফাঁস দেন। পরে কাঁচি দিয়ে মাজেদার শরীরের বিভিন্ন স্থানে আঘাত করা হয়। হত্যার পর দুজনের মরদেহ পুরোনো সেচযন্ত্রের পানি পড়ার গর্তে ফেলে রাখা হয়।

পুলিশের ভাষ্য, হত্যার কাজে ব্যবহৃত কাঁচিটি পরে ঘেরের পানিতে ধুয়ে রাখা হয়েছিল। তদন্তের সূত্র ধরে সেটি উদ্ধার করা হয়েছে।

গ্রেপ্তার জেসমিন বেগম কেশবপুর উপজেলার মাগুরখালী গ্রামের সরদারপাড়ার নুর ইসলাম সরদারের স্ত্রী। অপর গ্রেপ্তার ব্যক্তি মোস্তফা কামাল একই গ্রামের মৃত কেসমত সরদারের ছেলে।

আরও খবর

Ad for sale 225 x 270 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
🔝