বৃহস্পতিবার , ১২ নভেম্বর ২০২৬ , ২৮ কার্তিক ১৪৩৩
সংবাদ শিরোনাম :
শিরোনাম সৌদিতে মাদকসহ ৫ বাংলাদেশি গ্রেফতার শ্রীলঙ্কাকে চার গোলে উড়িয়ে গ্রুপসেরা বাংলাদেশ যশোরে রঞ্জন মণ্ডল হত্যায় দুই আসামি ৩দিনের রিমাণ্ডে বেনাপোলে জাল ভ্রমণ করের রসিদে রাজস্ব ফাঁকির অভিযোগ, আটক ৭ ভারতীয় মুচলেকায় মুক্ত বেনাপোল দিয়ে তীর্থযাত্রায় ভারতে গেলেন ১০৮ সনাতন ধর্মাবলম্বী যশোরে একদিনে ২৯ জনসহ ১০ জেলায় গ্রেপ্তার ২২০ প্রধানমন্ত্রীর সঙ্গে উজবেকিস্তানের প্রেসিডেন্টের দ্বিপক্ষীয় বৈঠক এক চিকিৎসকসহহ দু’জনের বাড়িতে কাফনের কাপড় পাঠিয়ে মৃত্যুর বার্তা কেশবপুরে মব সৃষ্টির প্রতিবাদে শিক্ষক-শিক্ষার্থীদের মানববন্ধন, বিচার না হলে ক্লাসে ফিরবে না শিক্ষার্থীরা যশোরে শীতের আগমনী বৃষ্টি, সন্ধ্যায় ভারী বর্ষণ
Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

❒ নিখোঁজের ৪দিন পর

সাতক্ষীরায় ধানখেতে কৃষক মনোরঞ্জনের লাশ
প্রকাশ : সোমবার, ২৬ অক্টোবর , ২০২৬, ১১:৩৫:০০ এ এম
সাতক্ষীরা সংবাদদাতা:
Shornolota_2026-10-26_6adf49476bac8.JPG

❒ সাতক্ষীরায় ধানখেতে কৃষক মনোরঞ্জনের লাশ ছবি:

সাতক্ষীরার শ্যামনগরে নিখোঁজের চার দিন পর ধানখেত থেকে মনোরঞ্জন মণ্ডল (৫৫) নামে এক কৃষকের মরদেহ উদ্ধার করা হয়েছে।  সোমবার সকালে উপজেলার শৈলখালী একটি ধানখেত থেকে তাঁর মরদেহ শনাক্ত করেন স্থানীয় বাসিন্দারা।

মনোরঞ্জন মণ্ডল শ্যামনগর উপজেলার কৈখালী ইউনিয়নের যাদবপুর গ্রামের দিগম্বর মণ্ডলের ছেলে। তাঁর মৃত্যুতে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তবে কীভাবে তাঁর মৃত্যু হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

স্থানীয় সূত্রে জানা যায়, চার দিন আগে ধানখেতে কীটনাশক প্রয়োগের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন মনোরঞ্জন মণ্ডল। এরপর তিনি আর বাড়িতে ফিরে আসেননি। তাঁর খোঁজ না পেয়ে পরিবারের সদস্য ও স্থানীয় বাসিন্দারা বিভিন্ন স্থানে অনুসন্ধান চালান।

অবশেষে সোমবার সকালে শৈলখালী একটি ধানখেতে তাঁর মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরে তাঁরা মরদেহটি মনোরঞ্জন মণ্ডলের বলে শনাক্ত করেন।

এ বিষয়ে শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাফিউল ইসলাম পাটোয়ারী বলেন, বিষয়টি শুনেছি। ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধারের জন্য আমরা যাচ্ছি। মরদেহ উদ্ধারের পর মৃত্যুর কারণ জানা যাবে বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় পুলিশি তদন্তের অগ্রগতি ও ময়নাতদন্তের তথ্য পাওয়া গেলে মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে বিস্তারিত জানা যেতে পারে।

আরও খবর

Ad for sale 225 x 270 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
🔝