সোমবার , ৯ নভেম্বর ২০২৬ , ২৫ কার্তিক ১৪৩৩
Ad for sale 100 x 870 Position (1)
Position (1)
অভয়নগরে রেললাইনে বসা ছিলেন, শরীরের ওপর দিয়ে চলে গেল রূপসা এক্সপ্রেস
প্রকাশ : শনিবার, ২৪ অক্টোবর , ২০২৬, ১০:২৫:০০ এ এম
অভয়নগরে সংবাদদাতা:
Shornolota_2026-10-24_6adc79f6dd80c.JPG

❒ অভয়নগরে রেললাইনে বসা ছিলেন, শরীরের ওপর দিয়ে চলে গেল রূপসা এক্সপ্রেস ছবি:

যশোরের অভয়নগরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতপরিচয় এক নারীর (৪৫) মৃত্যু হয়েছে। শনিবার (২৪ অক্টোবর) সকাল ৮টার দিকে উপজেলা পরিষদসংলগ্ন রেলগেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও রেলওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, সকালে ওই নারী রেললাইনের ওপর বসে ছিলেন। এ সময় খুলনা থেকে যশোরের উদ্দেশে ছেড়ে আসা আন্তঃনগর রূপসা এক্সপ্রেস ট্রেনটি ওই এলাকা অতিক্রম করার সময় দুর্ঘটনাটি ঘটে। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

৬১ নম্বর রেলগেটের গেটম্যান পরশ ইসলাম জানান, দুর্ঘটনার পরপরই বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

নওয়াপাড়া রেলস্টেশনের মাস্টার মিন্টু কুমার রায় জানান, ট্রেনে কাটা পড়ে এক নারীর মৃত্যুর খবর পাওয়ার পর মরদেহ উদ্ধারের ব্যবস্থা করা হয়েছে। তাঁর পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি প্রক্রিয়াও চলমান রয়েছে।

আরও খবর

Ad for sale 225 x 270 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
🔝