বুধবার , ১৪ অক্টোবর ২০২৬ , ২৯ আশ্বিন ১৪৩৩
সংবাদ শিরোনাম :
শিরোনাম যশোরে জুলাইযোদ্ধার তালিকা পুনর্যাচাই, অনুদান ও স্বীকৃতি নিয়ে প্রশ্ন দুর্গাপূজা ঘিরে যশোর জেলা বিএনপির পর্যবেক্ষণ কমিটির জরুরি সভা রূপদিয়া প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির পরিচিতি ও মতবিনিময় সভা জি এম কাদেরের বাসভবনে হামলার প্রতিবাদে যশোরে বিক্ষোভ ঝিনাইদহে ডোবায় ডুবে ঝরে গেল ভাই-বোনের প্রাণ যশোরে হামলা-নিখোঁজ-প্রাণহানি-মরদেহ উদ্ধার অভিনেতা সমু চৌধুরীর মাথা ফাটালেন হৃদয়-জাহাঙ্গীর এসএসসি পরীক্ষার্থীদের জন্য সুখবর দিলেন শিক্ষামন্ত্রী বেনাপোলে ট্রান্সপোর্ট সমিতির সভাপতি সনির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি তৃণমূলের মিছিল এক পা-ও এগোতে দেব না: শুভেন্দু
Ad for sale 100 x 870 Position (1)
Position (1)
যশোরে ২০০ মেধাবী পেল শিক্ষা ট্রাস্টের বৃত্তি
প্রকাশ : শনিবার, ১২ সেপ্টেম্বর , ২০২৬, ০১:৪৬:০০ পিএম
স্বর্ণলতা নিউজ:
Shornolota_2026-09-12_6aa511be60bde.JPG

❒ যশোরে ২০০ মেধাবী পেল শিক্ষা ট্রাস্টের বৃত্তি ছবি:

শিক্ষার পথে আর্থিক সংকট যেন বাধা হয়ে না দাঁড়ায়—এই লক্ষ্য নিয়ে যশোর শিক্ষা ট্রাস্টের উদ্যোগে জেলার মেধাবী ও দরিদ্র শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদান করা হয়েছে। একই সঙ্গে জেলা প্রশাসনে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের মেধাবী সন্তানদেরও এ বৃত্তির আওতায় আনা হয়েছে।

আজ শনিবার (১২ সেপ্টেম্বর) সকাল ১১টায় যশোর জেলা শিল্পকলা একাডেমির মিলনায়তনে জেলা প্রশাসনের আয়োজনে বৃত্তি প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়। যাচাই-বাছাই শেষে যোগ্যতা ও মেধার ভিত্তিতে মোট ২০০ শিক্ষার্থীকে এ বৃত্তির জন্য নির্বাচিত করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শিক্ষাবিদ ও সমাজসেবক অধ্যাপক নার্গিস বেগম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোরের পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম এবং জেলা পরিষদের প্রশাসক দেওয়ান হোসেন খান খোকন।

যশোর শিক্ষা ট্রাস্টের কর্মকর্তা মোহাম্মদ আশেক হাসানের সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন যশোরের আব্দুল গফুর একাডেমির অধ্যক্ষ জিল্লুল বারী। অনুষ্ঠানে শিক্ষার্থী, অভিভাবকসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

আয়োজকরা জানান, বৃত্তির জন্য কয়েকশ আবেদন জমা পড়ে। পরে আবেদন যাচাই-বাছাই করে মেধা ও যোগ্যতার ভিত্তিতে ২০০ শিক্ষার্থীকে চূড়ান্তভাবে নির্বাচন করা হয়।

বক্তারা বলেন, মেধাবী শিক্ষার্থীদের পাশে দাঁড়াতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ। অর্থের অভাবে যাতে কোনো শিক্ষার্থীর পড়াশোনা বন্ধ না হয়, সেদিকে সবাইকে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার আহ্বান জানান তারা।

আরও খবর

Ad for sale 225 x 270 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
🔝