বুধবার , ১৪ অক্টোবর ২০২৬ , ২৯ আশ্বিন ১৪৩৩
সংবাদ শিরোনাম :
শিরোনাম যশোরে জুলাইযোদ্ধার তালিকা পুনর্যাচাই, অনুদান ও স্বীকৃতি নিয়ে প্রশ্ন দুর্গাপূজা ঘিরে যশোর জেলা বিএনপির পর্যবেক্ষণ কমিটির জরুরি সভা রূপদিয়া প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির পরিচিতি ও মতবিনিময় সভা জি এম কাদেরের বাসভবনে হামলার প্রতিবাদে যশোরে বিক্ষোভ ঝিনাইদহে ডোবায় ডুবে ঝরে গেল ভাই-বোনের প্রাণ যশোরে হামলা-নিখোঁজ-প্রাণহানি-মরদেহ উদ্ধার অভিনেতা সমু চৌধুরীর মাথা ফাটালেন হৃদয়-জাহাঙ্গীর এসএসসি পরীক্ষার্থীদের জন্য সুখবর দিলেন শিক্ষামন্ত্রী বেনাপোলে ট্রান্সপোর্ট সমিতির সভাপতি সনির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি তৃণমূলের মিছিল এক পা-ও এগোতে দেব না: শুভেন্দু
Ad for sale 100 x 870 Position (1)
Position (1)
খুলনায় ফের যুবক খুন; মৃত্যু উপত্যকার পথে নগরী?

❒ মাদক ও আধিপত্যের লড়াইয়ে চলতি বছরে ২৪ খুন, পুলিশের তালিকায় ১১৭ মাদক স্পট

প্রকাশ : শনিবার, ১২ সেপ্টেম্বর , ২০২৬, ১১:২২:০০ এ এম
খুলনা সংবাদদাতা:
Shornolota_2026-09-12_6aa4effa2ce11.jpg

❒ খুলনার দৌলতপুরে দুর্বৃত্তের গুলিতে জলিল মুন্সি খুন ছবি:

খুলনার দৌলতপুরে জলিল মুন্সি (৩৫) নামে এক যুবককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার (১২ সেপ্টেম্বর) সকাল ৮টার দিকে যশোর-খুলনা মহাসড়কের কুলিবাগান আওয়ামী লীগ অফিসের সামনে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, হেঁটে যাওয়ার সময় মোটরসাইকেলে আসা তিন দুর্বৃত্ত জলিলকে লক্ষ্য করে গুলি ছোড়ে। বুক ও পিঠে গুলিবিদ্ধ হয়ে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

পুলিশ জানায়, হত্যাকাণ্ডের কারণ খতিয়ে দেখা হচ্ছে। প্রাথমিকভাবে মাদকসংক্রান্ত বিরোধ ও পূর্বের চাঁদা দাবির বিষয়টি সামনে এসেছে। জড়িতদের শনাক্তে অভিযান চলছে।

যা বলছে আইন-শৃঙ্খলা বাহিনী, খুলনায় খুনের পেছনে মাদক সাম্রাজ্য
খুলনা মহানগর পুলিশের অপরাধ তদন্ত বিভাগের তথ্য অনুযায়ী, চলতি বছরের শুরু থেকে এখন পর্যন্ত নগরীতে ২৪টি হত্যাকাণ্ড ঘটেছে। এর মধ্যে সাতটি সরাসরি মাদকসংক্রান্ত ঘটনায়।

পুলিশের তথ্য বলছে, মাদক নিয়ন্ত্রণ ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করেই বেশিরভাগ হত্যাকাণ্ড ঘটছে। নগরীর ৩১টি ওয়ার্ডের ১১৭টি মাদক বিক্রির স্পট এবং ২৭২ জন মাদক কারবারির তালিকা তৈরি করে প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানো হয়েছে।

অপরাধ বিশ্লেষকদের মতে, মাদক, অস্ত্র ও আধিপত্যের সংঘাত খুলনার আইনশৃঙ্খলা পরিস্থিতিকে উদ্বেগজনক করে তুলছে। নিয়মিত অভিযান চললেও অপরাধের মূল চক্র নিয়ন্ত্রণে আনা এখনো বড় চ্যালেঞ্জ।

 

আরও খবর

Ad for sale 225 x 270 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
🔝