বুধবার , ১৪ অক্টোবর ২০২৬ , ২৯ আশ্বিন ১৪৩৩
সংবাদ শিরোনাম :
শিরোনাম যশোরে জুলাইযোদ্ধার তালিকা পুনর্যাচাই, অনুদান ও স্বীকৃতি নিয়ে প্রশ্ন দুর্গাপূজা ঘিরে যশোর জেলা বিএনপির পর্যবেক্ষণ কমিটির জরুরি সভা রূপদিয়া প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির পরিচিতি ও মতবিনিময় সভা জি এম কাদেরের বাসভবনে হামলার প্রতিবাদে যশোরে বিক্ষোভ ঝিনাইদহে ডোবায় ডুবে ঝরে গেল ভাই-বোনের প্রাণ যশোরে হামলা-নিখোঁজ-প্রাণহানি-মরদেহ উদ্ধার অভিনেতা সমু চৌধুরীর মাথা ফাটালেন হৃদয়-জাহাঙ্গীর এসএসসি পরীক্ষার্থীদের জন্য সুখবর দিলেন শিক্ষামন্ত্রী বেনাপোলে ট্রান্সপোর্ট সমিতির সভাপতি সনির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি তৃণমূলের মিছিল এক পা-ও এগোতে দেব না: শুভেন্দু
Ad for sale 100 x 870 Position (1)
Position (1)
চীনে কার্গো জাহাজে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত অন্তত ২৫
প্রকাশ : বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর , ২০২৬, ০৯:৩৯:০০ পিএম
স্বর্ণলতা আন্তর্জাতিক ডেস্ক:
Shornolota_2026-09-10_6aa2cf84a1f62.JPG

❒ চীনে কার্গো জাহাজে ভয়াবহ অগ্নিকাণ্ড ছবি:

চীনের বন্দরে নোঙর করে রাখা বিদেশি পতাকাবাহী কার্গো জাহাজে অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত ২৫ জনের প্রাণহানি হয়েছে। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম এ তথ্য জানিয়েছে।

চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সিসিটিভি জানায়, জাহাজে থাকা মোট ৪২ জনের মধ্যে ১২ জনকে নিরাপদে সরিয়ে নেয়া হয়েছে। আহত পাঁচজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসাধীন রোগীরা এখন আশঙ্কামুক্ত।

রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া জানিয়েছে, চীনের উত্তর-পূর্ব উপকূলের প্রধান নৌ-পরিবহন হাব কিংদাও বন্দরের ‘বেইহাই শিপবিল্ডিং কোম্পানিতে’ সংস্কারকাজের জন্য নোঙর করা ছিল ওই কার্গো জাহাজ। স্থানীয় সময় বেলা সাড়ে ১১টার দিকে জাহাজটিতে আগুন লাগে।

তবে অগ্নিকাণ্ডের কারণ কিংবা আগুন নিয়ন্ত্রণে এসেছে কি না, তা তাৎক্ষণিকভাবে স্পষ্ট হওয়া যায়নি।

জাহাজ-ট্র্যাকিং ওয়েবসাইট ‘ভেসেলফাইন্ডার’-এর তথ্য অনুযায়ী সিনহুয়া প্রকাশিত একটি ছবি থেকে জানা গেছে, লাইবেরিয়ার পতাকা নিয়ে যাতায়াত করা জাহাজটির নাম ‘ওশান মেলোডি’। এ ঘটনায় জরুরি অনুসন্ধান ও উদ্ধার অভিযানের নির্দেশ দিয়েছেন প্রেসিডেন্ট শি জিনপিং।

সিনহুয়ার প্রতিবেদনে বলা হয়, প্রেসিডেন্ট শি ‘নিখোঁজ ব্যক্তিদের দ্রুত খুঁজে বের করার নির্দেশ দিয়েছেন। পাশাপাশি র জন্য দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার জোর তাগিদ দিয়েছেন।’

প্রেসিডেন্ট শি জিনপিং আরও বলেন, ‘সব অঞ্চল ও সংশ্লিষ্ট দপ্তরগুলোকে এই ঘটনা থেকে গভীর শিক্ষা নিতে হবে। সব ধরনের অগ্নিকাণ্ডের ঝুঁকি গুরুত্বের সাথে তদন্ত ও সংস্কার করতে হবে।’

অন্যদিকে ‘আটকে পরা’ ব্যক্তিদের উদ্ধার ও আহতদের দ্রুত চিকিৎসার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী লি কিয়াং। একই সঙ্গে কর্তৃপক্ষকে সেকেন্ডারি ডিজাস্টার রোধে কঠোর পদক্ষেপ নেয়ার’ আহ্বান জানান তিনি।

খবর আল জাজিরার

আরও খবর

Ad for sale 225 x 270 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
🔝