বুধবার , ১৪ অক্টোবর ২০২৬ , ২৯ আশ্বিন ১৪৩৩
সংবাদ শিরোনাম :
শিরোনাম যশোরে জুলাইযোদ্ধার তালিকা পুনর্যাচাই, অনুদান ও স্বীকৃতি নিয়ে প্রশ্ন দুর্গাপূজা ঘিরে যশোর জেলা বিএনপির পর্যবেক্ষণ কমিটির জরুরি সভা রূপদিয়া প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির পরিচিতি ও মতবিনিময় সভা জি এম কাদেরের বাসভবনে হামলার প্রতিবাদে যশোরে বিক্ষোভ ঝিনাইদহে ডোবায় ডুবে ঝরে গেল ভাই-বোনের প্রাণ যশোরে হামলা-নিখোঁজ-প্রাণহানি-মরদেহ উদ্ধার অভিনেতা সমু চৌধুরীর মাথা ফাটালেন হৃদয়-জাহাঙ্গীর এসএসসি পরীক্ষার্থীদের জন্য সুখবর দিলেন শিক্ষামন্ত্রী বেনাপোলে ট্রান্সপোর্ট সমিতির সভাপতি সনির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি তৃণমূলের মিছিল এক পা-ও এগোতে দেব না: শুভেন্দু
Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

❒ নড়াইলে আধিপত্য বিস্তার নিয়ে টিপু ও মফিজার শেখের মধ্যে বিরোধ

দিবালোকে ভ্যানচালক ইসলাম শেখকে কুপিয়ে হত্যা
প্রকাশ : বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর , ২০২৬, ০৬:০০:০০ পিএম
নড়াইল সংবাদদাতা:
Shornolota_2026-09-10_6aa2aa251fa8d.JPG

❒ নড়াইলে ভ্যানচালক ইসলাম শেখকে কুপিয়ে হত্যা ছবি:

নড়াইলের লোহাগড়া উপজেলায় ইসলাম শেখ (৫০) নামে এক ভ্যানচালকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের লোকজনের বিরুদ্ধে। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিকেল ৩টার দিকে উপজেলার শালনগর ইউনিয়নের রঘুনাথপুর গ্রামে এই ঘটনা ঘটে।

নিহত ইসলাম শেখ উপজেলার শালনগর ইউনিয়নের রঘুনাথপুর গ্রামের মৃত বজলু শেখের ছেলে। তিনি পেশায় অটোভ্যানচালক ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার শালনগর ইউনিয়নে রঘুনাথপুর গ্রামে এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে টিপু সুলতান ও মফিজার শেখের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এর জেরে বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে দুই পক্ষের লোকজন সংঘর্ষে জড়ায়। এরপর বিকেলে ৩টার দিকে ভ্যান চালিয়ে বাড়ি ফেরার পথে ওই গ্রামের কবরস্থান এলাকায় পৌঁছালে টিপু সুলতান পক্ষীয় লোকজন ইসলাম শেখকে একা পেয়ে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করে। পরে পরিবারের লোকজন ঘটনাস্থলে গিয়ে ইসলাম শেখকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তবে এ অভিযোগের বিষয়ে তাৎক্ষণিকভাবে অভিযুক্ত টিপু সুলতান পক্ষের কারো বক্তব্য পাওয়া যায়নি।

লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুর রহমান বলেন, ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনার সাথে জড়িতদের আটকের চেষ্টা চলছে।

আরও খবর

Ad for sale 225 x 270 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
🔝