বুধবার , ১৪ অক্টোবর ২০২৬ , ২৯ আশ্বিন ১৪৩৩
সংবাদ শিরোনাম :
শিরোনাম যশোরে জুলাইযোদ্ধার তালিকা পুনর্যাচাই, অনুদান ও স্বীকৃতি নিয়ে প্রশ্ন দুর্গাপূজা ঘিরে যশোর জেলা বিএনপির পর্যবেক্ষণ কমিটির জরুরি সভা রূপদিয়া প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির পরিচিতি ও মতবিনিময় সভা জি এম কাদেরের বাসভবনে হামলার প্রতিবাদে যশোরে বিক্ষোভ ঝিনাইদহে ডোবায় ডুবে ঝরে গেল ভাই-বোনের প্রাণ যশোরে হামলা-নিখোঁজ-প্রাণহানি-মরদেহ উদ্ধার অভিনেতা সমু চৌধুরীর মাথা ফাটালেন হৃদয়-জাহাঙ্গীর এসএসসি পরীক্ষার্থীদের জন্য সুখবর দিলেন শিক্ষামন্ত্রী বেনাপোলে ট্রান্সপোর্ট সমিতির সভাপতি সনির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি তৃণমূলের মিছিল এক পা-ও এগোতে দেব না: শুভেন্দু
Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

❒ ভারতে ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রী তারেক রহমান তো যাবেনই না

বাংলাদেশের কোনো প্রতিনিধিও অংশ নেবেন না: হুমায়ুন কবির
প্রকাশ : বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর , ২০২৬, ০৫:১০:০০ পিএম
স্বর্ণলতা ডেস্ক:
Shornolota_2026-09-10_6aa29f17959bb.JPG

❒ পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির ছবি:

ভারতের নয়াদিল্লিতে অনুষ্ঠিত হতে যাওয়া ১৮তম ব্রিকস শীর্ষ সম্মেলনে প্রধানমন্ত্রী তারেক রহমান কিংবা বাংলাদেশের কোনো প্রতিনিধি অংশ নেবেন না বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।

আজ বৃহস্পতিবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে রোহিঙ্গাবিষয়ক আন্তর্জাতিক সেমিনারের বাইরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে পররাষ্ট্র প্রতিমন্ত্রী এসব কথা বলেন। পরবর্তী সময়ে বিএনপির মিডিয়া সেলের ভেরিফায়েড ফেসবুক পেজেও বিষয়টি জানানো হয়।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, বিমসটেক-এর বর্তমান চেয়ারম্যান হিসেবে প্রধানমন্ত্রী তারেক রহমানকে ব্রিকস সম্মেলনে আমন্ত্রণ জানানো হয়েছে। কিন্তু তাঁকে সরাসরি বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে একক দ্বিপক্ষীয় আমন্ত্রণে ব্রিকসে ডাকা হয়নি। বাংলাদেশ সরকার আঞ্চলিক ও বহুপক্ষীয় ফোরামের সম্মেলনের চেয়ে সরাসরি দ্বিপক্ষীয় সফর ও বৈঠককে বেশি গুরুত্ব দিচ্ছে।

সংবাদ সম্মেলনে ভারতের সঙ্গে দ্বিপক্ষীয় সফর নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে হুমায়ুন কবির বলেন, ‘যখন উপযুক্ত পরিবেশ তৈরি হবে এবং দুই প্রতিবেশীর মধ্যে পারস্পরিক শ্রদ্ধা বজায় থাকবে, তখনই প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর অনুষ্ঠিত হবে। এ ক্ষেত্রে তাড়াহুড়ো করার কোনো প্রয়োজন আমরা দেখছি না।’

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ‘ভারতে প্রধানমন্ত্রীর প্রথম সফরটি কোনো বহুপক্ষীয় মঞ্চে হওয়া উচিত নয়। বিমসটেক চেয়ারম্যান হিসেবে প্রাপ্ত আমন্ত্রণকে বাংলাদেশ সরকারের প্রধানের কাছে ভারতের দ্বিপক্ষীয় আমন্ত্রণ হিসেবে দেখার সুযোগ নেই।’

ভারত-বাংলাদেশ দ্বিপক্ষীয় বাণিজ্যের অগ্রগতির বিষয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ‘ইতিবাচক আলোচনা অব্যাহত রয়েছে। রাতারাতি কোনো সিদ্ধান্ত হয় না। এতে সময় লাগে।’

ব্রিকস সম্মেলনে তারেক রহমানের অংশগ্রহণ নিয়ে তথ্য নেই: ভারতব্রিকস সম্মেলনে তারেক রহমানের অংশগ্রহণ নিয়ে তথ্য নেই: ভারত
আসন্ন গঙ্গার পানি বণ্টন চুক্তির মেয়াদ শেষ হওয়া এবং অন্যান্য জাতীয় স্বার্থসংশ্লিষ্ট ইস্যু প্রসঙ্গে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ‘যেখানেই আমাদের জাতীয় স্বার্থ জড়িত, সরকার সেখানে পূর্ণ গুরুত্ব ও দক্ষতার সঙ্গে পদক্ষেপ নেবে। দেশের সার্বভৌম স্বার্থ ও জনগণের কল্যাণই আমাদের মূল অগ্রাধিকার।’

আসন্ন জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশন ও প্রধানমন্ত্রীর বিদেশ সফরসূচি-সংক্রান্ত প্রশ্নে হুমায়ুন কবির জানান, অধিবেশনের প্রস্তুতি জোরকদমে চলছে। প্রতিনিধিদল ঢাকা ত্যাগ করার আগেই প্রধানমন্ত্রীর পূর্ণাঙ্গ সফরসূচি ও চূড়ান্ত সিদ্ধান্ত আনুষ্ঠানিকভাবে গণমাধ্যমকে জানিয়ে দেওয়া হবে।

আরও খবর

Ad for sale 225 x 270 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
🔝