শনিবার , ১২ সেপ্টেম্বর ২০২৬ , ২৮ ভাদ্র ১৪৩৩
সংবাদ শিরোনাম :
শিরোনাম নেপালে মহিলা আ’লীগের নেত্রীসহ ১০ বাংলাদেশি গ্রেফতার, ‘খাতুনে জান্নাত’কে খুঁজছে পুলিশ যশোরে লক্ষাধিক টাকা ও ৬০ মোবাইল উদ্ধার, ফেরত পেলেন মালিকরা রাষ্ট্র পুনর্গঠনে সকলের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী যশোরে ২০০ মেধাবী পেল শিক্ষা ট্রাস্টের বৃত্তি ব্রিকস কী এবং যে কারণে এটি গুরুত্বপূর্ণ নেশার ঘোরে বিশৃঙ্খলা, অভয়নগরে প্রাইভেটকার চালকের ২ মাসের কারাদণ্ড পাঁচ চিরকুটের পরও নানা প্রশ্ন: ফ্লোরে পা, বন্ধ কক্ষ—তদন্তে কী খুঁজছে পুলিশ? খুলনায় ফের যুবক খুন; মৃত্যু উপত্যকার পথে নগরী? গুলশানে আ’লীগের মিছিল, ৩২ নেতাকর্মী গ্রেফতার খোঁজ মিলছে না শৈলকুপা ছাত্রদলের নেতা রকির
Ad for sale 100 x 870 Position (1)
Position (1)
প্রেসক্লাব যশোরে নতুন আহ্বায়ক ফকির শওকত সদস্য সচিব বিনয় কৃষ্ণ মল্লিক

❒ সামাজিক মাধ্যমে প্রেসক্লাবের মর্যাদা ক্ষুণ্ন না করার আহ্বান

প্রকাশ : মঙ্গলবার, ১ সেপ্টেম্বর , ২০২৬, ০৯:৩৭:০০ পিএম
স্বর্ণলতা নিউজ:
Shornolota_2026-09-01_6a96f191a149b.JPG

❒ প্রেসক্লাব যশোরের নিজস্ব মিলনায়তনে মঙ্গলবার দুপুরে অনুষ্ঠিত জরুরি সভায় উপস্থিত সাংবাদিক নেতৃৃবন্দ ছবি:

প্রেসক্লাব যশোরের নিজস্ব মিলনায়তনে মঙ্গলবার দুপুরে অনুষ্ঠিত জরুরি সভায় ফকির শওকতকে আহ্বায়ক এবং বিনয় কৃষ্ণ মল্লিককে সদস্য সচিব মনোনীত করা হয়েছে।  সভায় সামাজিক মাধ্যম ব্যবহার করে প্রেসক্লাব যশোর ও যশোরের সাংবাদিক সমাজের মর্যাদা, ঐতিহ্য ও সুনাম ক্ষুণ্ন হয়—এমন কার্যক্রম থেকে বিরত থাকার পাশাপাশি বেশকিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

সাংবাদিক নেতৃবৃন্দের আহ্বান- কোনো সদস্য সাংবাদিকদের ব্যক্তিগতভাবে আক্রমণ করে সম্মানহানির চেষ্টা যেন না করেন।  ব্যতয়ে গঠনতান্ত্রিক ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করা হয়েছে।

সভায় জানানো হয়, গত ৬ আগস্ট ক্লাবের বিশেষ সাধারণ সভার সিদ্ধান্ত অনুযায়ী অন্তর্বর্তীকালীন সময়ের জন্য ১৪ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছিল। কমিটির ওপর অর্পিত দায়িত্ব সন্তোষজনকভাবে এগিয়েছে।

তবে একরাম-উদ-দ্দৌলা, মবিনুল ইসলাম মবিন ও ওহাবুজ্জামান ঝন্টু যথাক্রমে আহ্বায়ক, সদস্য সচিব ও সদস্য হিসেবে দায়িত্ব পালনে অপারগতা প্রকাশ করায় কমিটির মধ্য থেকেই নতুন নেতৃত্ব নির্বাচন করা হয়েছে।

এ ছাড়া সদস্য এসএম তৌহিদুর রহমান দীর্ঘদিন কোনো সভায় উপস্থিত না হওয়ায় তাকে কমিটি থেকে অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।

বিশেষ সাধারণ সভার সিদ্ধান্ত অনুযায়ী ক্লাব পরিচালনার দায়িত্ব গ্রহণ করে জরুরি কার্যক্রম সম্পন্ন করতে ভূমিকা রাখায় সাবেক আহ্বায়ক একরাম-উদ-দ্দৌলা, সাবেক সদস্য সচিব মবিনুল ইসলাম মবিন ও সাবেক সদস্য ওহাবুজ্জামান ঝন্টুর প্রতি সভায় কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।

নির্ধারিত সময়েই নির্বাচন

সভায় পূর্বনির্ধারিত সময় অনুযায়ী নির্বাচন আয়োজনের সিদ্ধান্ত বহাল রাখা হয়। এ জন্য নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান যশোর জেলা আইনজীবী সমিতির সভাপতি সাবেরুল হক সাবু, সদস্য সচিব হাজী আনিছুর রহমান মুকুল ও সদস্য রেজাউল করীমকে যথাসময়ে নির্বাচন আয়োজনের অনুরোধ জানিয়ে চিঠি দেওয়ার সিদ্ধান্ত হয়।

এ ছাড়া নির্বাচন কমিশনে পাঠানোর জন্য ক্লাব সদস্যদের তালিকা হালনাগাদের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তিন সদস্যকে বকেয়া পরিশোধের সময়

সভায় জানানো হয়, একাধিকবার সময় দেওয়ার পরও তিন সদস্য সাকিরুল কবীর রিটন, হাবিবুর রহমান মিলন ও জাহিদুল কবীর মিল্টন ক্লাবের দায়-দেনা পরিশোধ করেননি।

তাদের আগামী ২ সেপ্টেম্বর রাত ৮টার মধ্যে বকেয়া পরিশোধের সুযোগ দেওয়া হয়েছে। অন্যথায় বিধি অনুযায়ী তাদের নাম ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা সম্ভব হবে না।

সভায় প্রতিষ্ঠানের ব্যাংকিং কার্যক্রম চালু, ক্লাব পরিচালনা, ইলেকট্রনিক যন্ত্র নিয়ন্ত্রণ ও নিরাপত্তাসহ বিভিন্ন বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়।

সভায় সভাপতিত্ব করেন ফকির শওকত। বক্তব্য দেন বিনয় কৃষ্ণ মল্লিক, আনোয়ারুল কবীর নান্টু, আহসান কবীর, আমিনুর রহমান মামুন, নূর ইসলাম, সরোয়ার হোসেন, জাহিদ আহমেদ লিটন, এম আইউব ও আকরামুজ্জামান।

আরও খবর

Ad for sale 225 x 270 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
🔝