| শিরোনাম |
❒ ফাইল ছবি:
প্রেস ক্লাব যশোরের বর্তমান পরিস্থিতি ও সংকট নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে যশোর সাংবাদিক ইউনিয়ন (জেইউজে)।
সংগঠনের সভাপতি সাজেদ রহমান ও সাধারণ সম্পাদক হাবিবুর রহমান মিলন সাক্ষরিত এক বিবৃতিতে বলা হয়েছে, সাংবাদিকদের বৃহত্তর ঐক্য ও মর্যাদা রক্ষার স্বার্থে গঠনতান্ত্রিক বিধানের বাইরে গিয়ে হলেও প্রেসক্লাবের বিশেষ সাধারণ সভায় আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছিল। ওই আহ্বায়ক কমিটির ক্ষমতা ও দায়িত্ব সাধারণ সভায় নির্ধারণ করে দেওয়া হয়। কিন্তু পরবর্তীতে আহ্বায়ক কমিটির কার্যক্রম নিয়ে অনিয়ম ও বিতর্কের জের ধরে ইতোমধ্যে কমিটির আহ্বায়ক ও সদস্য সচিবসহ তিনজন সদস্য পদত্যাগ করেছেন।
এছাড়া বিশেষ সাধারণ সভায় ঘোষণা দিয়ে শুরু থেকেই অপর এক সদস্য নিষ্ক্রিয় রয়েছেন। এ পরিস্থিতিতে প্রেসক্লাব যশোরের আহ্বায়ক কমিটির কার্যক্রম এখন প্রশ্নবিদ্ধ। এই অবস্থায় প্রেসক্লাব যশোরের স্থবিরতা দূর করে ক্লাবকে সচল ও গতিশীল করার পাশাপাশি সাংবাদিকদের বৃহত্তর ঐক্যের স্বার্থে সকল পক্ষকে নিয়ে পুনরায় নতুন উদ্যোগ গ্রহণ করার জন্য ক্লাবের সাধারণ পরিষদের প্রতি আহ্বান জানিয়েছে যশোর সাংবাদিক ইউনিয়ন (জেইউজে)। প্রেস বিজ্ঞপ্তি