শনিবার , ১২ সেপ্টেম্বর ২০২৬ , ২৮ ভাদ্র ১৪৩৩
সংবাদ শিরোনাম :
শিরোনাম নেপালে মহিলা আ’লীগের নেত্রীসহ ১০ বাংলাদেশি গ্রেফতার, ‘খাতুনে জান্নাত’কে খুঁজছে পুলিশ যশোরে লক্ষাধিক টাকা ও ৬০ মোবাইল উদ্ধার, ফেরত পেলেন মালিকরা রাষ্ট্র পুনর্গঠনে সকলের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী যশোরে ২০০ মেধাবী পেল শিক্ষা ট্রাস্টের বৃত্তি ব্রিকস কী এবং যে কারণে এটি গুরুত্বপূর্ণ নেশার ঘোরে বিশৃঙ্খলা, অভয়নগরে প্রাইভেটকার চালকের ২ মাসের কারাদণ্ড পাঁচ চিরকুটের পরও নানা প্রশ্ন: ফ্লোরে পা, বন্ধ কক্ষ—তদন্তে কী খুঁজছে পুলিশ? খুলনায় ফের যুবক খুন; মৃত্যু উপত্যকার পথে নগরী? গুলশানে আ’লীগের মিছিল, ৩২ নেতাকর্মী গ্রেফতার খোঁজ মিলছে না শৈলকুপা ছাত্রদলের নেতা রকির
Ad for sale 100 x 870 Position (1)
Position (1)
নড়াইলে রাজবাড়ির মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি গ্রেফতার
প্রকাশ : সোমবার, ৩১ আগস্ট , ২০২৬, ০৯:২৫:০০ পিএম
নড়াইল সংবাদদাতা:
Shornolota_2026-08-31_6a959cf8b68ad.JPG

রাজবাড়ীর গোয়ালন্দে আলোচিত শিক্ষার্থী সাইফুল ইসলাম রিপন মন্ডল হত্যা মামলার পলাতক আসামি জামাল পত্তনদারকে (৪৫) গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র‌্যাব)। ভারত থেকে বাংলাদেশ এসে আবার চুক্তিতে খুন করে ভারতে পালিয়ে যাওয়ার পরিকল্পনা ছিল তার।

সোমবার (৩১ আগস্ট) দুপুরে সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব-১০ ফরিদপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর এমডি ফারহান মাহমুদ মোক্তাদা বিষয়টি নিশ্চিত করেন। এর আগে গতকাল সন্ধ্যায় নড়াইল সদর থানার কালিয়া রোডের ভবানীপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

জামাল পত্তনদার রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের হোসেন পত্তনদারের ছেলে। ২০১৪ সালের ৬ সেপ্টেম্বর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া যৌনপল্লী থেকে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রিপন মন্ডলকে গুলি করে হত্যা করা হয়। এ ঘটনায় গোয়ালন্দ ঘাট থানায় একটি মামলা করা হয়। ২০২৩ সালের ৬ আগস্ট রাজবাড়ী জেলা ও দায়রা জজ আদালত জামাল পত্তনদারকে মৃত্যুদণ্ডের আদেশ প্রদান করেন।

র‌্যাব-১০ এর কোম্পানি কমান্ডার ফারহনা মহামুদ মোক্তাদা বলেন, রায়ের পর থেকে গ্রেফতার এড়াতে জামাল দীর্ঘদিন ধরে ভারতে পলাতক ছিল। ২০২৫ সালের ১০ আগস্ট ভারতের মুম্বাইয়ের কামাঠিপুরা এলাকা থেকে ওই দেশের পুলিশ তাকে গ্রেফতার করে। কয়েক মাস কারাভোগের পর জামিনে মুক্ত হয় জামাল পত্তনদার। পরবর্তীতে কৌশলে পুশব্যাকের মাধ্যমে আবারও বাংলাদেশ প্রবেশ করে।

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তাকে গ্রেফতার করে র‌্যাব। চুক্তিভিত্তিক হত্যাকরে সে আবার ভারতে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল। জিজ্ঞাসাবাদ শেষে তাকে আবারও গোয়ালন্দ ঘাট থানায় হস্তান্তর করা হয়েছে।

আরও খবর

Ad for sale 225 x 270 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
🔝