শনিবার , ১২ সেপ্টেম্বর ২০২৬ , ২৮ ভাদ্র ১৪৩৩
সংবাদ শিরোনাম :
শিরোনাম নেপালে মহিলা আ’লীগের নেত্রীসহ ১০ বাংলাদেশি গ্রেফতার, ‘খাতুনে জান্নাত’কে খুঁজছে পুলিশ যশোরে লক্ষাধিক টাকা ও ৬০ মোবাইল উদ্ধার, ফেরত পেলেন মালিকরা রাষ্ট্র পুনর্গঠনে সকলের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী যশোরে ২০০ মেধাবী পেল শিক্ষা ট্রাস্টের বৃত্তি ব্রিকস কী এবং যে কারণে এটি গুরুত্বপূর্ণ নেশার ঘোরে বিশৃঙ্খলা, অভয়নগরে প্রাইভেটকার চালকের ২ মাসের কারাদণ্ড পাঁচ চিরকুটের পরও নানা প্রশ্ন: ফ্লোরে পা, বন্ধ কক্ষ—তদন্তে কী খুঁজছে পুলিশ? খুলনায় ফের যুবক খুন; মৃত্যু উপত্যকার পথে নগরী? গুলশানে আ’লীগের মিছিল, ৩২ নেতাকর্মী গ্রেফতার খোঁজ মিলছে না শৈলকুপা ছাত্রদলের নেতা রকির
Ad for sale 100 x 870 Position (1)
Position (1)
যশোরে সাবেক প্রতিমন্ত্রী ও ৫ এমপিসহ ১১৩ জনের বিরুদ্ধে মামলা

❒ সাবেক কাউন্সিলর রাজিবুল ইসলাম রাজীব গ্রেফতার

প্রকাশ : রবিবার, ৩০ আগস্ট , ২০২৬, ০৮:০৩:০০ পিএম
স্বর্ণলতা নিউজ:
Shornolota_2026-08-30_6a944657edcf8.JPG

❒ সাবেক কাউন্সিলর রাজিবুল ইসলাম রাজীব গ্রেফতার ছবি:

যশোরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ব্যানারে বিক্ষোভ মিছিল, জনমনে আতঙ্ক সৃষ্টি এবং রাষ্ট্রবিরোধী চক্রান্তের অভিযোগে সাবেক প্রতিমন্ত্রী ও পাঁচ সাবেক সংসদ সদস্যসহ ১১৩ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। এ মামলায় অজ্ঞাতনামা আরও ২৫০ থেকে ৩০০ জনকে আসামি করা হয়েছে।

রোববার (৩০ আগস্ট) যশোর কোতোয়ালী মডেল থানায় মামলাটি দায়ের করেন শহরের পুরাতন কসবা পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) শফিকুল ইসলাম। একই ঘটনায় জড়িত থাকার অভিযোগে যশোর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর রাজিবুল ইসলাম রাজীবকে আটক করেছে পুলিশ। রোববার সন্ধ্যায় তাকে আদালতে সোপর্দ করা হলে বিচারক কারাগারে পাঠানোর আদেশ দেন।

মামলার উল্লেখযোগ্য আসামিরা হলেন সাবেক স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য, সাবেক সংসদ সদস্য শাহীন চাকলাদার, কাজী নাবিল আহমেদ, রঞ্জিত রায়, মনিরুল ইসলাম ও ইয়াকুব আলী।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত ২৮ আগস্ট সকালে যশোর শহরের কাজীপাড়া কাতালতলা এলাকায় পালোয়ান বাড়িগামী সড়কে কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা সরকারবিরোধী ও নাশকতামূলক বিক্ষোভ মিছিল বের করেন। পুলিশের প্রাথমিক অনুসন্ধানে দাবি করা হয়েছে, বিদ্যুৎ সরবরাহ নিয়ে সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ সৃষ্টি এবং সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ড বাধাগ্রস্ত করার উদ্দেশ্যে মিছিলটির আয়োজন করা হয়।

খবর পেয়ে কোতোয়ালী থানা পুলিশ ও পুরাতন কসবা পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থলে পৌঁছালে মিছিলকারীরা ‘জাতীয় শোক দিবস’ লেখা একটি ব্যানার ফেলে পালিয়ে যান। পরে পুলিশ ঘটনাস্থল থেকে ব্যানারটি উদ্ধার করে।

মামলায় বিভিন্ন পর্যায়ের আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মী, সাবেক জনপ্রতিনিধি এবং স্থানীয় কয়েকজন রাজনৈতিক নেতার নাম উল্লেখ করা হয়েছে। তাদের মধ্যে রয়েছেন যুবলীগ নেতা অশোক বোস, সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ফন্টু চাকলাদার, সাবেক পৌর মেয়র জহিরুল ইসলাম চাকলাদার রেন্টু, আওয়ামী লীগ নেতা শেখ আতিকুর বাবু ওরফে জার্মান বাবু, স্বপন ভট্টাচার্য্যের ছেলে শুভ ভট্টাচার্য্য, সাবেক কাউন্সিলর গোলাম মোস্তফা, অ্যাডভোকেট বাবুল, রাজিবুল আলমসহ অনেকে।

এ ছাড়া মামলায় যশোর সদর উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভার আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীদের আসামি করা হয়েছে। মামলার এজাহারে চাঁচড়া, আরবপুর, রামনগর, ফতেপুর, কচুয়া, নরেন্দ্রপুর, বসুন্দিয়া, চুড়ামনকাঠি, দেয়াড়া ও কাশিমপুরসহ বিভিন্ন এলাকার নেতাকর্মীদের নাম রয়েছে।

পুলিশ জানিয়েছে, মামলায় এজাহারভুক্ত ১১৩ জনের পাশাপাশি অজ্ঞাতনামা আরও ২৫০ থেকে ৩০০ জনকে আসামি করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে তদন্ত চলছে।

আরও খবর

Ad for sale 225 x 270 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
🔝