শনিবার , ১২ সেপ্টেম্বর ২০২৬ , ২৮ ভাদ্র ১৪৩৩
সংবাদ শিরোনাম :
শিরোনাম নেপালে মহিলা আ’লীগের নেত্রীসহ ১০ বাংলাদেশি গ্রেফতার, ‘খাতুনে জান্নাত’কে খুঁজছে পুলিশ যশোরে লক্ষাধিক টাকা ও ৬০ মোবাইল উদ্ধার, ফেরত পেলেন মালিকরা রাষ্ট্র পুনর্গঠনে সকলের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী যশোরে ২০০ মেধাবী পেল শিক্ষা ট্রাস্টের বৃত্তি ব্রিকস কী এবং যে কারণে এটি গুরুত্বপূর্ণ নেশার ঘোরে বিশৃঙ্খলা, অভয়নগরে প্রাইভেটকার চালকের ২ মাসের কারাদণ্ড পাঁচ চিরকুটের পরও নানা প্রশ্ন: ফ্লোরে পা, বন্ধ কক্ষ—তদন্তে কী খুঁজছে পুলিশ? খুলনায় ফের যুবক খুন; মৃত্যু উপত্যকার পথে নগরী? গুলশানে আ’লীগের মিছিল, ৩২ নেতাকর্মী গ্রেফতার খোঁজ মিলছে না শৈলকুপা ছাত্রদলের নেতা রকির
Ad for sale 100 x 870 Position (1)
Position (1)
প্রেসক্লাব যশোরের আহ্বায়ক-সদস্যসচিবসহ তিন কর্মকর্তার পদত্যাগ
প্রকাশ : রবিবার, ৩০ আগস্ট , ২০২৬, ০৭:০৮:০০ পিএম
স্বর্ণলতা নিউজ:
Shornolota_2026-08-30_6a942b8f1407b.jpg

❒ ফাইল ছবি:

প্রেসক্লাব যশোরের সংকটকালীন আহ্বায়ক কমিটির আহ্বায়ক একরাম-উদ-দ্দৌলা, সদস্যসচিব মবিনুল ইসলাম মবিন ও সাবেক নির্বাহী কমিটির ভারপ্রাপ্ত সভাপতি এবং সংকটকালীণ কমিটির সদস্য ওহাবুজ্জামান ঝন্টু পদত্যাগ করেছেন। রোববার (৩০ আগস্ট) সকাল থেকে বিকেল পর্যন্ত পৃথকভাবে তারা দায়িত্ব থেকে সরে দাঁড়ান।

বিকেল সাড়ে ৩টার দিকে আহ্বায়ক একরাম-উদ-দ্দৌলা পদত্যাগপত্র জমা দেন। এর আগে দুপুরে সদস্যসচিব মবিনুল ইসলাম মবিন পদত্যাগ করেন। একই দিন সাবেক নির্বাহী কমিটির ভারপ্রাপ্ত সভাপতি ও সংকটকালীন আহ্বায়ক কমিটির সদস্য ওহাবুজ্জামান ঝন্টুও পদত্যাগের ঘোষণা দেন।

পদত্যাগপত্রে একরাম-উদ-দ্দৌলা উল্লেখ করেন, প্রেসক্লাব পরিচালনা, নির্বাচনসহ বিভিন্ন বিষয়ে প্রশ্ন ও বিতর্কের প্রেক্ষাপটে গত ৬ আগস্ট বিশেষ সাধারণ সভায় ১৪ সদস্যের সংকটকালীন আহ্বায়ক কমিটি অনুমোদন করা হয়। তাকে ওই কমিটির আহ্বায়ক করা হলে বয়সজনিত অসুস্থতা সত্ত্বেও প্রেসক্লাবের চলমান সংকট নিরসনের স্বার্থে তিনি দায়িত্ব গ্রহণ করেন।

দায়িত্ব নেওয়ার পর সংকট নিরসনে বেশ কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হলেও সার্বিক পরিস্থিতিতে প্রেসক্লাবের সব কার্যক্রম প্রত্যাশিতভাবে ও নিরপেক্ষতার সঙ্গে সম্পন্ন করা সম্ভব হয়নি বলে পদত্যাগপত্রে উল্লেখ করেন তিনি।

একরাম-উদ-দ্দৌলা বলেন, বিভিন্ন বিষয়ে আপত্তি জানানোর পরও প্রেসক্লাব যশোরের দীর্ঘদিনের সুনাম, স্বার্থ এবং সাংবাদিকদের ঐক্য অক্ষুণ্ন রাখা সম্ভব হচ্ছে না। এ অবস্থায় দায়িত্ব পালন অব্যাহত রাখলে তার দীর্ঘ সাংবাদিকতা পেশা এবং প্রেসক্লাবের ভাবমূর্তি ক্ষুণ্ন হওয়ার আশঙ্কা রয়েছে। পাশাপাশি পরিচিতজনদের কাছেও তিনি অনাকাঙ্ক্ষিতভাবে প্রশ্নের মুখোমুখি হচ্ছেন। এসব বিষয় এবং ব্যক্তিগত অসুস্থতা বিবেচনায় নিয়ে দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

পদত্যাগপত্রে তিনি আরও উল্লেখ করেন, সংকটকালীন আহ্বায়ক কমিটির সদস্যসচিব মবিনুল ইসলাম মবিন ইতোমধ্যে পদত্যাগ করায় বর্তমান পরিস্থিতিতে তার পক্ষেও কমিটির দায়িত্ব পালন করা সম্ভব নয়। ফলে ৩০ আগস্ট বিকেল সাড়ে ৩টা থেকে আহ্বায়ক পদসহ কমিটির সব দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন তিনি।

এর আগে সদস্যসচিব মবিনুল ইসলাম মবিন তার পদত্যাগপত্রে ব্যক্তিগত কারণ উল্লেখ করেন। তিনি বলেন, শুরুতে দায়িত্ব নিতে অনাগ্রহী থাকলেও প্রেসক্লাবের সদস্যদের বৃহত্তর স্বার্থে সদস্যসচিবের দায়িত্ব গ্রহণ করেছিলেন। দায়িত্ব পালনকালে প্রেসক্লাবের গঠনতন্ত্র সংশোধন, সদস্যপদ প্রদান ও অডিট কার্যক্রম শুরুর মতো গুরুত্বপূর্ণ কয়েকটি কাজ সম্পন্ন হয়েছে।

তবে প্রেসক্লাবের দায়িত্ব পালনে ব্যস্ত থাকায় নিজের পত্রিকার কাজে প্রয়োজনীয় সময় দিতে পারেননি বলে দাবি করেন মবিন। এতে তিনি আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি তার পেশাগত ভাবমূর্তিও ক্ষুণ্ন হয়েছে। এসব কারণে ব্যক্তিগত বিবেচনায় তিনি পদত্যাগের সিদ্ধান্ত নেন।

অন্যদিকে, সাবেক নির্বাহী কমিটির ভারপ্রাপ্ত সভাপতি ও সংকটকালীন আহ্বায়ক কমিটির সদস্য ওহাবুজ্জামান ঝন্টুও একই ধরনের কারণ দেখিয়ে পদত্যাগ করেছেন। তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে পদত্যাগের বিষয়টি জানান।

পটভূমি

প্রেসক্লাব যশোরে সদস্যপদ প্রদানসহ বিভিন্ন দাবিতে সম্প্রতি সাংবাদিকদের মধ্যে আন্দোলন শুরু হয়। এ নিয়ে আল্টিমেটামও দেওয়া হয়েছিল। পরবর্তীতে কার্যনির্বাহী কমিটির মেয়াদ শেষ হলে সংকট মোকাবিলায় ৪৫ দিনের জন্য ১৪ সদস্যের সংকটকালীন আহ্বায়ক কমিটি গঠন করা হয়।

এদিকে সংকটকালীন কমিটি দায়িত্ব নেওয়ার পর প্রেসক্লাবের নির্বাচন আয়োজনের উদ্যোগ নেওয়া হয়। আগামী ১৯ সেপ্টেম্বর প্রেসক্লাব যশোরের নির্বাচন অনুষ্ঠানের তারিখ ঘোষণা করা হয়েছে। তবে নির্বাচনের আগে আহ্বায়ক, সদস্যসচিবসহ গুরুত্বপূর্ণ তিন কর্মকর্তার পদত্যাগে প্রেসক্লাবের চলমান সংকট নতুন করে আলোচনায় এসেছে।

আরও খবর

Ad for sale 225 x 270 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
🔝