শনিবার , ১২ সেপ্টেম্বর ২০২৬ , ২৮ ভাদ্র ১৪৩৩
সংবাদ শিরোনাম :
শিরোনাম নেপালে মহিলা আ’লীগের নেত্রীসহ ১০ বাংলাদেশি গ্রেফতার, ‘খাতুনে জান্নাত’কে খুঁজছে পুলিশ যশোরে লক্ষাধিক টাকা ও ৬০ মোবাইল উদ্ধার, ফেরত পেলেন মালিকরা রাষ্ট্র পুনর্গঠনে সকলের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী যশোরে ২০০ মেধাবী পেল শিক্ষা ট্রাস্টের বৃত্তি ব্রিকস কী এবং যে কারণে এটি গুরুত্বপূর্ণ নেশার ঘোরে বিশৃঙ্খলা, অভয়নগরে প্রাইভেটকার চালকের ২ মাসের কারাদণ্ড পাঁচ চিরকুটের পরও নানা প্রশ্ন: ফ্লোরে পা, বন্ধ কক্ষ—তদন্তে কী খুঁজছে পুলিশ? খুলনায় ফের যুবক খুন; মৃত্যু উপত্যকার পথে নগরী? গুলশানে আ’লীগের মিছিল, ৩২ নেতাকর্মী গ্রেফতার খোঁজ মিলছে না শৈলকুপা ছাত্রদলের নেতা রকির
Ad for sale 100 x 870 Position (1)
Position (1)
সাংবাদিক সাইফুল আলম মুকুলের ২৮তম মৃত্যুবার্ষিকী পালিত
প্রকাশ : রবিবার, ৩০ আগস্ট , ২০২৬, ০১:২৫:০০ পিএম
স্বর্ণলতা নিউজ:
Shornolota_2026-08-30_6a94217c90ca2.png

যশোরে দৈনিক রানার পত্রিকার সম্পাদক প্রয়াত সাংবাদিক আর এম সাইফুল আলম মুকুলের ২৮তম মৃত্যুবার্ষিকী বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে। রোববার (৩০ আগস্ট) সকালে এ উপলক্ষে শোকর‌্যালি, স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা নিবেদন এবং পরে স্মরণসভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

সকালে যশোর প্রেসক্লাব, যশোর সাংবাদিক ইউনিয়ন (জেইউজে), সাংবাদিক ইউনিয়ন যশোরসহ বিভিন্ন গণমাধ্যমের সংবাদকর্মীদের উদ্যোগে শোকর‌্যালি বের করা হয়। এতে অংশ নেওয়া সাংবাদিকরা প্রয়াত সাংবাদিক সাইফুল আলম মুকুলের স্মরণে কালো ব্যাজ ধারণ করেন।

শোকর‌্যালি শেষে সাংবাদিক নেতৃবৃন্দ ও সংবাদকর্মীরা সাইফুল আলম মুকুলের স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান।

পরে দুপুরে যশোর প্রেসক্লাবে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। স্মরণসভায় বক্তারা বলেন, সাংবাদিক সাইফুল আলম মুকুল হত্যাকাণ্ডের ২৮ বছর পেরিয়ে গেলেও এখনো এর বিচার সম্পন্ন হয়নি। দীর্ঘদিনেও হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের বিচার না হওয়ায় তারা ক্ষোভ ও হতাশা প্রকাশ করেন।

বক্তারা দ্রুত হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার পাশাপাশি দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান।

উল্লেখ্য, ১৯৯৮ সালের ৩০ আগস্ট যশোর শহরের বেজপাড়া এলাকায় দুর্বৃত্তদের বোমা হামলায় নিহত হন দৈনিক রানার পত্রিকার সম্পাদক আর এম সাইফুল আলম মুকুল।

আরও খবর

Ad for sale 225 x 270 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
🔝