শনিবার , ১২ সেপ্টেম্বর ২০২৬ , ২৮ ভাদ্র ১৪৩৩
সংবাদ শিরোনাম :
শিরোনাম নেপালে মহিলা আ’লীগের নেত্রীসহ ১০ বাংলাদেশি গ্রেফতার, ‘খাতুনে জান্নাত’কে খুঁজছে পুলিশ যশোরে লক্ষাধিক টাকা ও ৬০ মোবাইল উদ্ধার, ফেরত পেলেন মালিকরা রাষ্ট্র পুনর্গঠনে সকলের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী যশোরে ২০০ মেধাবী পেল শিক্ষা ট্রাস্টের বৃত্তি ব্রিকস কী এবং যে কারণে এটি গুরুত্বপূর্ণ নেশার ঘোরে বিশৃঙ্খলা, অভয়নগরে প্রাইভেটকার চালকের ২ মাসের কারাদণ্ড পাঁচ চিরকুটের পরও নানা প্রশ্ন: ফ্লোরে পা, বন্ধ কক্ষ—তদন্তে কী খুঁজছে পুলিশ? খুলনায় ফের যুবক খুন; মৃত্যু উপত্যকার পথে নগরী? গুলশানে আ’লীগের মিছিল, ৩২ নেতাকর্মী গ্রেফতার খোঁজ মিলছে না শৈলকুপা ছাত্রদলের নেতা রকির
Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

❒ যশোর শহরের বকচরে র‌্যাবের অভিযান

ট্রাকে ৩৬ কেজি জেলি পুশ চিংড়ি, জরিমানা ২৫ হাজার
প্রকাশ : শনিবার, ২৯ আগস্ট , ২০২৬, ১১:২৪:০০ পিএম
স্বর্ণলতা নিউজ:
Shornolota_2026-08-29_6a93165de1611.JPG

❒ যশোর শহরের বকচরে র‌্যাবের অভিযান ছবি:

যশোরে সাতক্ষীরা থেকে চট্টগ্রামগামী একটি ট্রাক থেকে জেলি পুশ করা প্রায় ৩৬ কেজি চিংড়ি মাছ জব্দ করেছে র‌্যাব-৬। এ ঘটনায় ট্রাকচালক সাইকুল ইসলামকে ২৫ হাজার টাকা জরিমানা করেছেন যশোর সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা।

শনিবার (২৯ আগস্ট) রাতে যশোর শহরের বকচর এলাকায় অভিযান চালিয়ে এসব চিংড়ি জব্দ করা হয়। র‌্যাব-৬, সিপিসি-৩ যশোরের কোম্পানি কমান্ডার মেজর ফজলে রাব্বি প্রিন্সের তত্ত্বাবধানে অভিযানটি পরিচালিত হয়।

র‌্যাব সূত্র জানায়, সাতক্ষীরা থেকে চট্টগ্রামগামী একটি ট্রাকে জেলি পুশ করা চিংড়ি পরিবহনের গোপন তথ্য পেয়ে বকচর এলাকায় ট্রাকটির গতিরোধ করে তল্লাশি চালানো হয়। এ সময় ট্রাকে থাকা প্রায় ৩৬ কেজি চিংড়ি মাছ জব্দ করা হয়।

পরে মাছগুলো পরীক্ষা-নিরীক্ষার জন্য যশোর সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা রিপন কুমার ঘোষকে খবর দেওয়া হয়। তিনি ঘটনাস্থলে গিয়ে পরীক্ষা করে চিংড়িতে জেলি পুশ করার বিষয়টি নিশ্চিত করেন।

এ ঘটনায় সংশ্লিষ্ট আইনে ট্রাকচালক সাইকুল ইসলামকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়। জব্দ চিংড়ি পরবর্তী আইনানুগ ব্যবস্থার জন্য হেফাজতে নেওয়া হয়েছে।

সংশ্লিষ্টরা জানান, চিংড়ির ওজন ও আকার বাড়িয়ে বেশি দামে বিক্রির উদ্দেশ্যে অসাধু ব্যবসায়ীরা মাছের শরীরে জেলি বা অন্য পদার্থ পুশ করে থাকেন। এতে মাছের স্বাভাবিক গুণগত মান নষ্ট হওয়ার পাশাপাশি ভোক্তাদের জন্যও স্বাস্থ্যঝুঁকি তৈরি হতে পারে।

আরও খবর

Ad for sale 225 x 270 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
🔝