শনিবার , ১২ সেপ্টেম্বর ২০২৬ , ২৮ ভাদ্র ১৪৩৩
সংবাদ শিরোনাম :
শিরোনাম নেপালে মহিলা আ’লীগের নেত্রীসহ ১০ বাংলাদেশি গ্রেফতার, ‘খাতুনে জান্নাত’কে খুঁজছে পুলিশ যশোরে লক্ষাধিক টাকা ও ৬০ মোবাইল উদ্ধার, ফেরত পেলেন মালিকরা রাষ্ট্র পুনর্গঠনে সকলের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী যশোরে ২০০ মেধাবী পেল শিক্ষা ট্রাস্টের বৃত্তি ব্রিকস কী এবং যে কারণে এটি গুরুত্বপূর্ণ নেশার ঘোরে বিশৃঙ্খলা, অভয়নগরে প্রাইভেটকার চালকের ২ মাসের কারাদণ্ড পাঁচ চিরকুটের পরও নানা প্রশ্ন: ফ্লোরে পা, বন্ধ কক্ষ—তদন্তে কী খুঁজছে পুলিশ? খুলনায় ফের যুবক খুন; মৃত্যু উপত্যকার পথে নগরী? গুলশানে আ’লীগের মিছিল, ৩২ নেতাকর্মী গ্রেফতার খোঁজ মিলছে না শৈলকুপা ছাত্রদলের নেতা রকির
Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

❒ যশোর পুলিশের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন টিমের আরও একটি সাফল্য

প্লাটিনামের ফাঁদ, সাতক্ষীরার আরও দু’জন গ্রেফতার
প্রকাশ : শনিবার, ২৯ আগস্ট , ২০২৬, ০৯:২২:০০ পিএম
স্বর্ণলতা নিউজ:
Shornolota_2026-08-29_6a930896a17f4.jpg

❒ প্লাটিনামের ফাঁদ, সাতক্ষীরার আরও দু’জন গ্রেফতার ছবি:

যশোরের ঝিকরগাছায় ১৭ কোটি টাকার কথিত প্লাটিনাম দেওয়ার প্রলোভন দেখিয়ে ৬৭ লাখ ৩০ হাজার টাকা আত্মসাতের অভিযোগে আরও দুইজনকে আটক করেছে জেলা পুলিশের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন টিম। এ নিয়ে মামলায় আটক হলেন তিনজন।

আটকরা হলেন সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার বাজারগ্রামের আব্দুর রাজ্জাক সরদার ও সাতবসু গ্রামের শাহাজান আলী কারিকর। শুক্রবার মধ্যরাতে নিজ নিজ বাড়ি থেকে তাদের আটক করা হয়। এর আগে মামলার প্রধান আসামি শরিফুল ইসলামকে ঢাকার রমনা এলাকা থেকে আটক করা হয়।

মামলার এজাহার সূত্রে জানা যায়, কথিত প্লাটিনাম বিক্রি করে ১৭ কোটি টাকা লাভের প্রলোভন দেখানো হয় ভুক্তভোগী সোহরাব হোসেন পিন্টুকে। ধাতব পদার্থটি সংগ্রহের কথা বলে বিভিন্ন মাধ্যমে তার কাছ থেকে নেওয়া হয় ৬৭ লাখ ৩০ হাজার টাকা।

পরে গত ১৯ আগস্ট সাতক্ষীরা থেকে একটি প্লাস্টিকের বক্সে কথিত প্লাটিনাম দেওয়া হয়। বাড়িতে ফিরে বক্স খুলে সোহরাব হোসেন দেখতে পান, ভেতরে প্লাটিনামের পরিবর্তে রয়েছে একটি ইটের টুকরা।

প্রতারণার শিকার হয়ে তিনি ঝিকরগাছা থানায় মামলা করেন। মামলার তদন্তে জেলা পুলিশের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন টিম প্রযুক্তির সহায়তায় আসামিদের অবস্থান শনাক্ত করে অভিযান চালায়।

অভিযানে প্রথমে ঢাকার রমনা এলাকা থেকে শরিফুল ইসলামকে আটক করা হয়। পরে শুক্রবার মধ্যরাতে সাতক্ষীরার কালীগঞ্জে অভিযান চালিয়ে আব্দুর রাজ্জাক সরদার ও শাহাজান আলী কারিকরকে আটক করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, আটক আব্দুর রাজ্জাক ও শাহাজান আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। পরে আদালত তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

মামলার তদন্ত অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

আরও খবর

Ad for sale 225 x 270 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
🔝