শনিবার , ১২ সেপ্টেম্বর ২০২৬ , ২৮ ভাদ্র ১৪৩৩
সংবাদ শিরোনাম :
শিরোনাম নেপালে মহিলা আ’লীগের নেত্রীসহ ১০ বাংলাদেশি গ্রেফতার, ‘খাতুনে জান্নাত’কে খুঁজছে পুলিশ যশোরে লক্ষাধিক টাকা ও ৬০ মোবাইল উদ্ধার, ফেরত পেলেন মালিকরা রাষ্ট্র পুনর্গঠনে সকলের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী যশোরে ২০০ মেধাবী পেল শিক্ষা ট্রাস্টের বৃত্তি ব্রিকস কী এবং যে কারণে এটি গুরুত্বপূর্ণ নেশার ঘোরে বিশৃঙ্খলা, অভয়নগরে প্রাইভেটকার চালকের ২ মাসের কারাদণ্ড পাঁচ চিরকুটের পরও নানা প্রশ্ন: ফ্লোরে পা, বন্ধ কক্ষ—তদন্তে কী খুঁজছে পুলিশ? খুলনায় ফের যুবক খুন; মৃত্যু উপত্যকার পথে নগরী? গুলশানে আ’লীগের মিছিল, ৩২ নেতাকর্মী গ্রেফতার খোঁজ মিলছে না শৈলকুপা ছাত্রদলের নেতা রকির
Ad for sale 100 x 870 Position (1)
Position (1)
‘মানুষ জানতে চাইত—রাত কাটাতে কত টাকা নিই’
প্রকাশ : মঙ্গলবার, ২৫ আগস্ট , ২০২৬, ০৯:৫৬:০০ পিএম
বিনোদন ডেস্ক:
Shornolota_2026-08-25_6a8dbb491c6c0.JPG

❒ চরিত্রে মিশে গিয়ে বিপাকে পড়েন অভিনেত্রী অনংশা বিশ্বাস ছবি:

‘মির্জাপুর’ ওয়েব সিরিজে ‘জারিনা’ চরিত্রে অভিনয় করেন বলিউড অভিনেত্রী অনংশা বিশ্বাস। এটি ২০১৮ সালে মুক্তি পায়। ‘মির্জাপুর: দ্য মুভি’ সিনেমায়ও একই চরিত্রে দেখা যাবে এই অভিনেত্রীকে। এ ফ্র্যাঞ্চাইজিতে অনংশাকে ধূসর একটি চরিত্রে দেখা যায়; যে রাজনৈতিক দুনিয়ায় নিজের অবস্থান পোক্ত করতে তার যৌন আবেদনকে কাজে লাগান।

পর্দায় ‘জরিনা’ চরিত্রটি অত্যন্ত বিশ্বাসযোগ্যভাবে ফুটিয়ে তুলেছিলেন অনংশা বিশ্বাস। এ চরিত্রের জন্য দর্শকদের প্রশংসা যেমন কুড়িয়েছেন, তেমনই অশ্লীল মন্তব্য ও আপত্তিকর বার্তাও পেয়েছেন। হিন্দি রুশ-কে দেওয়া এক সাক্ষাৎকারে সেই তিক্ত অভিজ্ঞতা নিয়ে কথা বলেছেন অনংশা।

এ আলাপচারিতায় অনংশা বিশ্বাস বলেন, “মানুষ আমাকে জিজ্ঞেস করত—রাত কাটাতে কত টাকা নেবে? চলুন, দুই দিনের জন্য মরিশাসে যাই, ছুটি কাটিয়ে আসি।”

এমন অসংখ্য ই-মেইল পেয়েছেন বলে জানিয়েছেন অনংশা বিশ্বাস। তিনি বলেন, “আমার ইনবক্স এমন ই-মেইলে ভর্তি। এমনকি আমার ইনস্টাগ্রামের সঙ্গে যুক্ত লিংকটিতেও যাই না। সাধারণত, এসব বিষয় নিয়ে আমি কথা বলি না। কিন্তু এটি নিয়ে কথা বলা জরুরি। কারণ এ ধরনের বার্তার পেছনে যে মানসিকতা কাজ করছে, তা বদলানো দরকার।”

অনংশা বাস্তব জীবনেও ‘জরিনা’ চরিত্রের মতোই, এটাকে তার অভিনয়ের প্রশংসা হিসেবে দেখা যায়। তিনি বলেন, “আমরা একটি চরিত্রে অভিনয় করছি। আমরা অভিনেত্রী। কিন্তু আপনি যদি মনে করেন, আমরা সত্যিই ওই চরিত্রের মতো, তাহলে ভালো! তার মানে আমরা চরিত্রটি সঠিকভাবে ফুটিয়ে তুলতে পেরেছি।”

বাস্তব জীবনে অনংশার ব্যক্তিত্ব ‘জরিনা’ চরিত্রের চেয়ে সম্পূর্ণ আলাদা। তা স্মরণ করে তিনি বলেন, “আমি একেবারেই ওই চরিত্রের মতো নই। আমি পার্টিতে যাই না, মদ্যপান করি না। অযথা কোনো কিছুতে জড়াতে পছন্দ করি না। আমি একা থাকতে পছন্দ করি। আমি বইপোকা। আমি বই ভালোবাসি।”

‘জরিনা’ চরিত্রকে ঘিরে তৈরি হওয়া এই পরিস্থিতি একই সঙ্গে তার জন্য আশীর্বাদ ও অভিশাপ। এ অভিনেত্রী বলেন, “হ্যাঁ, এটা একই সঙ্গে অভিশাপ এবং আশীর্বাদ। আমি এটাকে পুরোপুরি খারাপ বলতে পারি না। কারণ আমি আমার কাজটা ভালোভাবে করেছি। আর সে কারণে মানুষ বিশ্বাস করছে যে, আমি বাস্তব জীবনেও এমন।”

সফল সিনেমাকে ওয়েব সিরিজে রূপান্তর করার ঘটনা এখন বেশ পরিচিত। কিন্তু একটি জনপ্রিয় ওয়েব সিরিজকে বড়পর্দায় নিয়ে আসার ঘটনা তুলনামূলকভাবে বিরল। ‘মির্জাপুর: দ্য মুভি’ জনপ্রিয় এই সিরিজের গল্পকে আরো এগিয়ে নিয়ে যাবে। এতে ফ্র্যাঞ্চাইজিটির জনপ্রিয় ও আইকনিক চরিত্রগুলোর অনেকেই থাকছেন। এ তালিকায় রয়েছেন—কালীন ভাইয়া, মুন্না ভাইয়া, গুড্ডু পণ্ডিত।

পঙ্কজ ত্রিপাঠি, আলী ফজল, দিব্যেন্দু, রসিকা দুগাল আগের চরিত্রে অভিনয় করছেন। সিরিজের বিক্রান্ত ম্যাসি অভিনীত ‘বাবলু পণ্ডিত’ চরিত্রটি সিনেমায় রূপায়ন করছেন জিতেন্দ্র কুমার। গুরমিত সিং পরিচালিত এ সিনেমা আগামী ২৬ সেপ্টেম্বর মুক্তির পরিকল্পনা করেছেন।

*টাইমস অব ইন্ডিয়া অবলম্বনে

আরও খবর

Ad for sale 225 x 270 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
🔝