শনিবার , ১২ সেপ্টেম্বর ২০২৬ , ২৮ ভাদ্র ১৪৩৩
সংবাদ শিরোনাম :
শিরোনাম নেপালে মহিলা আ’লীগের নেত্রীসহ ১০ বাংলাদেশি গ্রেফতার, ‘খাতুনে জান্নাত’কে খুঁজছে পুলিশ যশোরে লক্ষাধিক টাকা ও ৬০ মোবাইল উদ্ধার, ফেরত পেলেন মালিকরা রাষ্ট্র পুনর্গঠনে সকলের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী যশোরে ২০০ মেধাবী পেল শিক্ষা ট্রাস্টের বৃত্তি ব্রিকস কী এবং যে কারণে এটি গুরুত্বপূর্ণ নেশার ঘোরে বিশৃঙ্খলা, অভয়নগরে প্রাইভেটকার চালকের ২ মাসের কারাদণ্ড পাঁচ চিরকুটের পরও নানা প্রশ্ন: ফ্লোরে পা, বন্ধ কক্ষ—তদন্তে কী খুঁজছে পুলিশ? খুলনায় ফের যুবক খুন; মৃত্যু উপত্যকার পথে নগরী? গুলশানে আ’লীগের মিছিল, ৩২ নেতাকর্মী গ্রেফতার খোঁজ মিলছে না শৈলকুপা ছাত্রদলের নেতা রকির
Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

❒ যশোরে ডাক্তারের ক্রেডিট কার্ড থেকে ৩ লাখ টাকা উধাও হয় ২২ সালের ১০ ডিসেম্বর

দিনাজপুরে যশোর সিআইডির অভিযানে দুই প্রতারক গ্রেফতার
প্রকাশ : বৃহস্পতিবার, ২০ আগস্ট , ২০২৬, ০৭:৩৬:০০ পিএম , আপডেট : বৃহস্পতিবার, ২০ আগস্ট , ২০২৬, ০৮:৩৯:০১ পিএম
স্বর্ণলতা নিউজ:
Shornolota_2026-08-20_6a87112073505.JPG

❒ দিনাজপুরে যশোর সিআইডির অভিযান, দুই প্রতারক গ্রেফতার ছবি:

যশোরে এক চিকিৎসকের ক্রেডিট কার্ডের তথ্য জালিয়াতি করে ৩ লাখ ৪১ হাজার টাকা হাতিয়ে নেওয়ার ঘটনায় প্রতারক চক্রের দুই সদস্যকে দিনাজপুর থেকে আটক করেছে অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। যশোর কোতোয়ালি থানায় দায়ের করা জালিয়াতির মামলায় বুধবার (১৯ আগস্ট) তাদের আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন—দিনাজপুর সদর উপজেলার উত্তর রামনগর গ্রামের শাহিনুর রহমান শাহিন (৫০) এবং একই উপজেলার বাহাদুরপুর বাজার এলাকার মৃত এতোবাড়ি গুপ্তার ছেলে সঞ্জয় গুপ্তা (৩১)।

সিআইডি যশোর জোনের ইন্সপেক্টর প্রভাস মল্লিক জানান, ২০২২ সালের ২১ ডিসেম্বর যশোর ইউনিক হাসপাতালের মেডিকেল অফিসার ডা. সাফায়েত হোসেন শহরের মুজিব সড়কের একটি পোশাকের দোকানে কেনাকাটা করতে যান। সেখানে ইস্টার্ন ব্যাংক পিএলসি (ইবিএল)-এর ক্রেডিট কার্ডে বিল পরিশোধের সময় কারিগরি জটিলতা দেখা দেয়। প্রায় ১৫ থেকে ২০ মিনিট চেষ্টা করেও পেমেন্ট সম্পন্ন না হওয়ায় তিনি চলে যান।

এর ১০ দিন পর, ৩১ ডিসেম্বর ওই পোশাকের দোকানের কাস্টমার কেয়ার কর্মকর্তা পরিচয়ে এক ব্যক্তি ডা. সাফায়েত হোসেনকে ফোন করেন। প্রতারক কৌশলে তার কাছ থেকে ক্রেডিট কার্ডের পিন নম্বর সংগ্রহ করে। পরে ওই চিকিৎসক জানতে পারেন, তার ক্রেডিট কার্ড থেকে ছয়টি বিকাশ নম্বরে কয়েক দফায় মোট ৩ লাখ ৪১ হাজার টাকা সরিয়ে নেওয়া হয়েছে।

এ ঘটনায় ডা. সাফায়েত হোসেন আদালতে জালিয়াতির মামলা করেন। আদালতের নির্দেশে ২০২৩ সালের ২১ মার্চ মামলাটি যশোর কোতোয়ালি থানায় নিয়মিত মামলা হিসেবে নথিভুক্ত হয়। পরে মামলাটির তদন্তভার দেওয়া হয় সিআইডিকে।

তদন্তে সিআইডির তৎকালীন উপ-পরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম কুড়িগ্রামের জনি ইসলাম ও নারায়ণগঞ্জের আবু সাঈদ শাওন নামে দুজনকে আটক করেন। আদালতে দেওয়া তাদের স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে শাহিন ও সঞ্জয়ের নাম উঠে আসে। এরপর থেকে তাদের আটকের জন্য অভিযান চালিয়ে আসছিল পুলিশ।

দীর্ঘ অনুসন্ধানের পর বুধবার দিনাজপুর থেকে শাহিন ও সঞ্জয়কে আটক করা হয়।

সিআইডি জানিয়েছে, আটক শাহিন একটি মোবাইল অপারেটর প্রতিষ্ঠানের সিম বিক্রির সঙ্গে যুক্ত ছিলেন। অভিযোগ রয়েছে, সিম বিক্রির সময় গ্রাহকদের অজান্তে অতিরিক্ত সিম সংগ্রহ ও বায়োমেট্রিক তথ্য ব্যবহার করে ভুয়া সিম তৈরি করতেন তিনি। এসব সিম ব্যবহার করে প্রতারক চক্র বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালনা করত।

সিআইডি যশোর জোনের ইন্সপেক্টর প্রভাস মল্লিক জানান, আটক দুই আসামিকে বৃহস্পতিবার বিকেলে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

আরও খবর

Ad for sale 225 x 270 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
🔝