শনিবার , ১২ সেপ্টেম্বর ২০২৬ , ২৮ ভাদ্র ১৪৩৩
সংবাদ শিরোনাম :
শিরোনাম নেপালে মহিলা আ’লীগের নেত্রীসহ ১০ বাংলাদেশি গ্রেফতার, ‘খাতুনে জান্নাত’কে খুঁজছে পুলিশ যশোরে লক্ষাধিক টাকা ও ৬০ মোবাইল উদ্ধার, ফেরত পেলেন মালিকরা রাষ্ট্র পুনর্গঠনে সকলের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী যশোরে ২০০ মেধাবী পেল শিক্ষা ট্রাস্টের বৃত্তি ব্রিকস কী এবং যে কারণে এটি গুরুত্বপূর্ণ নেশার ঘোরে বিশৃঙ্খলা, অভয়নগরে প্রাইভেটকার চালকের ২ মাসের কারাদণ্ড পাঁচ চিরকুটের পরও নানা প্রশ্ন: ফ্লোরে পা, বন্ধ কক্ষ—তদন্তে কী খুঁজছে পুলিশ? খুলনায় ফের যুবক খুন; মৃত্যু উপত্যকার পথে নগরী? গুলশানে আ’লীগের মিছিল, ৩২ নেতাকর্মী গ্রেফতার খোঁজ মিলছে না শৈলকুপা ছাত্রদলের নেতা রকির
Ad for sale 100 x 870 Position (1)
Position (1)
হ্যাক করে ৭ লাখ টাকা লুট, যশোরে চীনা নাগরিক আটক
প্রকাশ : বুধবার, ১৯ আগস্ট , ২০২৬, ০৯:৩৯:০০ পিএম
স্বর্ণলতা নিউজ:
Shornolota_2026-08-19_6a85ce63d3a67.jpg

❒ হ্যাক করে ৭ লাখ টাকা লুট, যশোরে চীনা নাগরিক আটক ছবি:

যশোরে ইসলামী ব্যাংকের এক গ্রাহকের অ্যাকাউন্ট হ্যাক করে সাত লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে চীনা নাগরিকসহ প্রতারক চক্রের দুই সদস্যকে আটক করেছে পুলিশ।

বুধবার (১৯ আগস্ট) বিকেলে যশোর শহরের আরএন রোড এলাকার একটি দোকান থেকে স্থানীয়দের সহায়তায় তাদের আটক করা হয়।

আটকরা হলেন-চীনা নাগরিক চাওশিং এবং যশোর শহরের শংকরপুর এলাকার ইব্রাহিম। বর্তমানে তারা কোতোয়ালি মডেল থানা পুলিশের হেফাজতে রয়েছেন।

মিঠু হার্ডওয়্যার স্টোরের মালিক মিঠু মজুমদার জানান, যশোর আইটি পার্কে কর্মরত পরিচয় দিয়ে ইমরানসহ কয়েকজন ব্যক্তি দীর্ঘদিন ধরে তার দোকান থেকে মালামাল কিনতেন। সেই পরিচয়ের সূত্র ধরে গত সোমবার চীনা নাগরিক চাওশিং, ইমরানসহ কয়েকজন তার দোকানে আসেন।

তিনি জানান, তারা ৪৬ হাজার টাকার পণ্য কেনার পর মোবাইল ব্যাংকিং অ্যাপের মাধ্যমে তার ব্যাংক হিসাবে সাত লাখ টাকা পাঠান। পরে অতিরিক্ত টাকা ফেরত দেওয়ার কথা বলে তার কাছ থেকে একটি ব্যাংক চেক নেয়। নিজের হিসাবে টাকা জমা হওয়ার বিষয়টি নিশ্চিত হয়ে পরিচিত হওয়ায় তিনি চেকটি দেন।

মিঠুর অভিযোগ, পরে ওই চেকের মাধ্যমে ব্যাংক থেকে সাত লাখ টাকা তুলে নেওয়া হয়।

পরবর্তীতে ইসলামী ব্যাংক কর্তৃপক্ষ তাকে ডেকে বিষয়টি জানালে তিনি জানতে পারেন, ঢাকার টঙ্গি এলাকার একটি ইসলামী ব্যাংক শাখার গ্রাহকের অ্যাকাউন্ট হ্যাক করে ওই টাকা তার হিসাবে স্থানান্তর করা হয়েছিল। পরে চেকের মাধ্যমে টাকা উত্তোলন করা হয়।

এ ঘটনায় তিনি কোতোয়ালি মডেল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন।

মিঠু মজুমদার বলেন, প্রতারণার দায় শেষ পর্যন্ত তার ওপরই এসে পড়ে। বুধবার বিকেলে আরএন রোড এলাকার একটি দোকানে চীনা নাগরিক ও ইব্রাহিমকে দেখতে পেয়ে স্থানীয়দের সহায়তায় পুলিশে সোপর্দ করা হয়।

কোতোয়ালি মডেল থানার পরিদর্শক (তদন্ত) কাজী বাবুল জানান, দুইজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। আটক চীনা নাগরিকের পরিচয় যাচাই করা হচ্ছে। ঘটনার সঙ্গে আরও কারা জড়িত এবং কীভাবে টাকা স্থানান্তর ও উত্তোলন করা হয়েছে, তা তদন্ত করে দেখা হচ্ছে।

আরও খবর

Ad for sale 225 x 270 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
🔝