শনিবার , ১২ সেপ্টেম্বর ২০২৬ , ২৮ ভাদ্র ১৪৩৩
সংবাদ শিরোনাম :
শিরোনাম নেপালে মহিলা আ’লীগের নেত্রীসহ ১০ বাংলাদেশি গ্রেফতার, ‘খাতুনে জান্নাত’কে খুঁজছে পুলিশ যশোরে লক্ষাধিক টাকা ও ৬০ মোবাইল উদ্ধার, ফেরত পেলেন মালিকরা রাষ্ট্র পুনর্গঠনে সকলের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী যশোরে ২০০ মেধাবী পেল শিক্ষা ট্রাস্টের বৃত্তি ব্রিকস কী এবং যে কারণে এটি গুরুত্বপূর্ণ নেশার ঘোরে বিশৃঙ্খলা, অভয়নগরে প্রাইভেটকার চালকের ২ মাসের কারাদণ্ড পাঁচ চিরকুটের পরও নানা প্রশ্ন: ফ্লোরে পা, বন্ধ কক্ষ—তদন্তে কী খুঁজছে পুলিশ? খুলনায় ফের যুবক খুন; মৃত্যু উপত্যকার পথে নগরী? গুলশানে আ’লীগের মিছিল, ৩২ নেতাকর্মী গ্রেফতার খোঁজ মিলছে না শৈলকুপা ছাত্রদলের নেতা রকির
Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

❒ যশোরে মাছবাহী ট্রাকে কাভার্ডভ্যানের ধাক্কা

প্রাণ হারালেন কুমিল্লার নেছার উদ্দিন, দু’জনকে ঢাকায় রেফার
প্রকাশ : বুধবার, ১৯ আগস্ট , ২০২৬, ০৫:১৩:০০ পিএম
স্বর্ণলতা নিউজ:
Shornolota_2026-08-19_6a85c852c5faf.JPG

❒ যশোরে মাছবাহী ট্রাকে কাভার্ডভ্যানের ধাক্কায় প্রাণ গেল কুমিল্লার নেছার উদ্দিনের ছবি:

যশোর শহরতলী হামিদপুর বাজারে দাঁড়িয়ে থাকা মাছবাহী ট্রাকে কাভার্ডভ্যানের ধাক্কায় নেছার উদ্দিন (৬০) নামে এক বৃদ্ধ প্রাণ হারিয়েছেন। এ ঘটনায় আরও দুইজন গুরুতর আহত হয়েছেন।

বুধবার (১৯ আগস্ট) ভোর আনুমানিক ৪টার দিকে হামিদপুর বাজারের স্পিড ব্রেকার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত নেছার উদ্দিন কুমিল্লার দাউদকান্দি থানার ইলিয়টগঞ্জ এলাকার বাসিন্দা। আহতরা হলেন একই এলাকার তাপস মজুমদারের ছেলে অনিক (২৩) ও জিয়া (৫৫)।

পুলিশ ও স্থানীয়রা জানান, কুমিল্লা থেকে সাতক্ষীরাগামী একটি মাছবাহী ট্রাক হামিদপুর বাজার এলাকায় সড়কের পাশে দাঁড়িয়ে ছিল। এ সময় পেছন থেকে আসা একটি কাভার্ডভ্যান ট্রাকটির সামনের অংশে সজোরে ধাক্কা দেয়।

ধাক্কায় ট্রাকের কেবিন দুমড়েমুচড়ে যায় এবং ভেতরে থাকা তিনজন গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক নেছার উদ্দিনকে মৃত ঘোষণা করেন।

অবস্থার অবনতি হলে আহত অনিক ও জিয়াকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। দুর্ঘটনার ঘটনায় আইনগত প্রক্রিয়া চলছে।

আরও খবর

Ad for sale 225 x 270 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
🔝