| শিরোনাম |
❒ স্কুল থেকে বাড়ি ফিরছিল শিশুটি
❒ শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে শার্শায় ৫৫ বছরের বৃদ্ধ আটক ছবি:
যশোরের শার্শা উপজেলায় তৃতীয় শ্রেণির ১১ বছর বয়সী এক শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে মকছেদ আলী (৫৫) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।
আটক মকছেদ আলী উপজেলার মহিষা গ্রামের মৃত কোরবান আলী মোড়লের ছেলে।
শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামিনুল হক জানান, বুধবার স্কুল থেকে বাড়ি ফেরার পর শিশুটি চাচার বাড়িতে খেলতে যায়। এ সময় প্রতিবেশী মকছেদ আলী টাকা দেওয়ার প্রলোভন দেখিয়ে তাকে নির্জন স্থানে নিয়ে যান এবং সেখানে যৌন নির্যাতন করেন বলে অভিযোগ ওঠে।
পরে শিশুটি অসুস্থ হয়ে পড়লে এক প্রতিবেশীর কাছে বিষয়টি জানায়। এরপর শিশুটির বাবা শার্শা থানায় লিখিত অভিযোগ করেন। অভিযোগের ভিত্তিতে মামলা গ্রহণ করে পুলিশ।
পুলিশ জানায়, এজাহারের পর তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে মহিষা এলাকা থেকে অভিযুক্ত মকছেদ আলীকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
তদন্তাধীন বিষয় হওয়ায় আদালতে অভিযোগ প্রমাণিত না হওয়া পর্যন্ত আটক ব্যক্তিকে দোষী বলা যাচ্ছে না।