শনিবার , ১২ সেপ্টেম্বর ২০২৬ , ২৮ ভাদ্র ১৪৩৩
সংবাদ শিরোনাম :
শিরোনাম নেপালে মহিলা আ’লীগের নেত্রীসহ ১০ বাংলাদেশি গ্রেফতার, ‘খাতুনে জান্নাত’কে খুঁজছে পুলিশ যশোরে লক্ষাধিক টাকা ও ৬০ মোবাইল উদ্ধার, ফেরত পেলেন মালিকরা রাষ্ট্র পুনর্গঠনে সকলের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী যশোরে ২০০ মেধাবী পেল শিক্ষা ট্রাস্টের বৃত্তি ব্রিকস কী এবং যে কারণে এটি গুরুত্বপূর্ণ নেশার ঘোরে বিশৃঙ্খলা, অভয়নগরে প্রাইভেটকার চালকের ২ মাসের কারাদণ্ড পাঁচ চিরকুটের পরও নানা প্রশ্ন: ফ্লোরে পা, বন্ধ কক্ষ—তদন্তে কী খুঁজছে পুলিশ? খুলনায় ফের যুবক খুন; মৃত্যু উপত্যকার পথে নগরী? গুলশানে আ’লীগের মিছিল, ৩২ নেতাকর্মী গ্রেফতার খোঁজ মিলছে না শৈলকুপা ছাত্রদলের নেতা রকির
Ad for sale 100 x 870 Position (1)
Position (1)
দক্ষ মানবসম্পদ গড়তে তিন প্রতিষ্ঠানের সঙ্গে যবিপ্রবির নতুন উদ্যোগ
প্রকাশ : শনিবার, ১৫ আগস্ট , ২০২৬, ০৪:২০:০০ পিএম
স্বর্ণলতা নিউজ:
Shornolota_2026-08-15_6a8059d44416b.JPG

❒ দক্ষ মানবসম্পদ গড়তে তিন প্রতিষ্ঠানের সঙ্গে যবিপ্রবির নতুন উদ্যোগ ছবি:

শিক্ষার্থীদের প্রযুক্তিগত দক্ষতা বৃদ্ধি, গবেষণার সুযোগ সম্প্রসারণ এবং কর্মমুখী প্রশিক্ষণের পথ তৈরি করতে তিনটি প্রতিষ্ঠানের সঙ্গে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি)।

শনিবার (১৫ আগস্ট) দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে যবিপ্রবির সঙ্গে প্রফেশনাল স্কিল ডেভেলপমেন্ট অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট (পিএসডিআরআই), জাগরণী চক্র ফাউন্ডেশন এবং যুক্তরাজ্যভিত্তিক সংস্থা সেন্ড এ লিটল হোপের মধ্যে পৃথক এ সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।

সমঝোতা চুক্তিতে যবিপ্রবির পক্ষে রেজিস্ট্রার কাজী মো. জালাল উদ্দীন এবং সংশ্লিষ্ট তিন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা স্বাক্ষর করেন।

বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, এ চুক্তির আওতায় শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়ন, আধুনিক প্রযুক্তি বিষয়ে প্রশিক্ষণ, গবেষণা কার্যক্রমে সহযোগিতা এবং বাস্তবভিত্তিক জ্ঞান অর্জনের সুযোগ বাড়বে।

যবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. ইয়ারুল কবীর বলেন, এ উদ্যোগ শিক্ষার্থীদের আন্তর্জাতিক মানের প্রশিক্ষণ ও প্রযুক্তিগত জ্ঞান অর্জনে সহায়তা করবে। এর মাধ্যমে তারা তাত্ত্বিক শিক্ষার পাশাপাশি বাস্তব প্রয়োগের অভিজ্ঞতা লাভ করবে এবং ভবিষ্যৎ কর্মক্ষেত্রের জন্য নিজেদের প্রস্তুত করতে পারবে।

তিনি আরও বলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমকে শিল্প, গবেষণা ও বাস্তব প্রয়োগের সঙ্গে যুক্ত করার মাধ্যমে দক্ষ মানবসম্পদ তৈরিতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যবিপ্রবির কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ ফারুক হাসান, বিভাগীয় চেয়ারম্যান অধ্যাপক ড. মোহাম্মাদ মাহফুজুর রহমান, অধ্যাপক ড. গোপাল চন্দ্র ঘোষ, পিএসডিআরআইয়ের আতিকুজ জামান চৌধুরী ও অমিতাভ চক্রবর্তী, জাগরণী চক্র ফাউন্ডেশনের কাজী মাজেদ নওয়াজ এবং সেন্ড এ লিটল হোপ, ইউকের প্রধান নির্বাহী কর্মকর্তা মুজাহিদুল ইসলামসহ সংশ্লিষ্টরা।

আরও খবর

Ad for sale 225 x 270 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
🔝