বৃহস্পতিবার , ২০ আগস্ট ২০২৬ , ৪ ভাদ্র ১৪৩৩
Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

❒ বেনাপোল মহাসড়কে বিজিবির অভিযান

যশোরে এক কোটি ১০ লাখ টাকার স্বর্ণবারসহ কুমিল্লার ফারুক আটক
প্রকাশ : বুধবার, ৫ আগস্ট , ২০২৬, ০১:৪৭:০০ পিএম
স্বর্ণলতা নিউজ:
Shornolota_2026-08-05_6a73168da2854.JPG

❒ যশোরে এক কোটি ১০ লাখ টাকার স্বর্ণবারসহ কুমিল্লার ফারুক আটক ছবি:

যশোর-বেনাপোল মহাসড়কে অভিযান চালিয়ে পাঁচটি স্বর্ণের বারসহ এক পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বুধবার (৫ আগস্ট) ভোরে উপজেলার যশোর-বেনাপোল মহসড়কের দরগাহ ফিলিং স্টেশনের সামনে থেকে তাকে আটক করা হয়।

আটক পাচারকারীর নাম ফারুক (৩০)। তিনি কুমিল্লার দাউদকান্দি উপজেলার মোবারকপুর গ্রামের মনু মিয়ার ছেলে।

বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ৪৯ বিজিবির একটি দল বুধবার ভোরে যশোর-বেনাপোল মহাসড়কের দরগাহ ফিলিং স্টেশনের সামনে অবস্থান নেয়। এ সময় সন্দেহভাজন ফারুকের শরীর তল্লাশি করে কৌশলগতভাবে লুকিয়ে রাখা ৫২৯ দশমিক ৬৪ গ্রাম ওজনের পাঁচটি স্বর্ণেরবার উদ্ধার করা হয়। এছাড়া তার কাছ থেকে দু’টি মোবাইলফোন ও নগদ এক হাজার ৬৫৫ টাকা জব্দ করে বিজিবি।

জব্দকৃত স্বর্ণের বাজারমূল্য এক কোটি ১০ লাখ ৪৭ হাজার ২৩১ টাকা। মোবাইলফোন ও নগদ টাকাসহ মোট মূল্য নির্ধারণ করা হয়েছে এক কোটি ১০ লাখ ৮৩ হাজার ৮৮৬ টাকা।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ফারুক জানান, উদ্ধারকৃত স্বর্ণেরবারগুলো ঢাকা থেকে যশোর হয়ে বেনাপোল সীমান্ত দিয়ে ভারতে পাচার করার পরিকল্পনা ছিল তার।

এ বিষয়ে বিজিবির যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান জানান, সাম্প্রতিক ভারতে স্বর্ণ পাচারের প্রবণতা বৃদ্ধি পাওয়ায় বিজিবির গোয়েন্দা ও আভিযানিক নজরদারি জোরদার করা হয়েছে। সীমান্ত ও আশপাশের এলাকায় বিজিবির এই কঠোর নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে।

তিনি আরো জানান, আটককৃত আসামির বিরুদ্ধে মামলা দায়েরপূর্বক উদ্ধারকৃত মালামালসহ তাকে যশোর কোতোয়ালি মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

আরও খবর

Ad for sale 225 x 270 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
🔝