বৃহস্পতিবার , ২০ আগস্ট ২০২৬ , ৪ ভাদ্র ১৪৩৩
Ad for sale 100 x 870 Position (1)
Position (1)
যশোরে হাসপাতাল ক্যাম্পাসে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
প্রকাশ : মঙ্গলবার, ৪ আগস্ট , ২০২৬, ০৭:২২:০০ পিএম
স্বর্ণলতা নিউজ:
Shornolota_2026-08-04_6a71e8965b322.JPG

❒ যশোরে হাসপাতাল ক্যাম্পাসে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম ছবি:

দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল প্রাঙ্গণে গাছের চারা রোপণ করা হয়েছে। মঙ্গলবার (৪ আগস্ট) বেলা ১১টা ৪০ মিনিটের দিকে হাসপাতাল কম্পাউন্ডের ভেতর এ বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়।

বৃক্ষরোপণ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপিকা নার্গিস বেগম।

এ সময় যশোর জেলা বিএনপির শীর্ষস্থানীয় নেতৃবৃন্দসহ যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. হোসাইন শাফায়েত এবং আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. আহসান হাবীব বাপ্পিসহ অন্যান্য চিকিৎসকেরা উপস্থিত ছিলেন।

উদ্বোধনকালে অতিথিরা হাসপাতালের পরিবেশ সুন্দর রাখতে এবং চিকিৎসাসেবা নিতে আসা সাধারণ মানুষের জন্য স্বাস্থ্যকর পরিবেশ তৈরিতে চিকিৎসকমণ্ডলী ও উপস্থিত সবাইকে বেশি করে গাছ লাগানোর আহ্বান জানান।

আরও খবর

Ad for sale 225 x 270 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
🔝