বৃহস্পতিবার , ২০ আগস্ট ২০২৬ , ৪ ভাদ্র ১৪৩৩
Ad for sale 100 x 870 Position (1)
Position (1)
রাতে দুধ পান করা কি ঘুমের জন্য উপকারী
প্রকাশ : বুধবার, ২২ জুলাই , ২০২৬, ০৯:১২:০০ পিএম
:
Shornolota_2026-07-22_6a60de34a1afc.JPG

❒ সংগৃহীত ছবি:

অনেক পরিবারেই ঘুমানোর আগে এক গ্লাস গরম দুধ পান করার অভ্যাস রয়েছে। অনেকের বিশ্বাস, এটি ভালো ঘুমে সাহায্য করে। তবে এ ধারণার পেছনে চিকিৎসাবিজ্ঞানেরও কিছু ভিত্তি রয়েছে।

বিশেষজ্ঞদের মতে, দুধে ট্রিপটোফ্যান নামের একটি অ্যামাইনো অ্যাসিড থাকে। শরীরে এটি থেকে সেরোটোনিন ও মেলাটোনিন তৈরি হয়। এ দুটি উপাদান ঘুম নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তবে শুধু দুধ পান করলেই গভীর ঘুম হবে, এমনটি নয়।

চিকিৎসকদের মতে, গরম দুধের চেয়ে এর সঙ্গে জড়িয়ে থাকা নিয়মিত অভ্যাসও গুরুত্বপূর্ণ। প্রতিদিন একই সময়ে গরম দুধ পান করলে শরীর বুঝতে পারে বিশ্রামের সময় এসেছে। এতে ঘুমের রুটিন তৈরি হয় এবং সহজে ঘুম আসতে পারে।

তবে সবার জন্য রাতে দুধ পান উপকারী নয়। যাদের ল্যাকটোজ অসহিষ্ণুতা রয়েছে, তাদের পেট ফাঁপা, গ্যাস বা হজমের সমস্যা হতে পারে। এতে উল্টো ঘুমের ব্যাঘাত ঘটতে পারে। আর যাদের দুধে অ্যালার্জি আছে, তাদের রাতে দুধ পান করা একেবারেই উচিত নয়।

অ্যাসিড রিফ্লাক্সের সমস্যায় ভোগা ব্যক্তিদের ক্ষেত্রেও সতর্ক থাকতে হবে। ঘুমানোর আগে বেশি দুধ পান করলে তাদের অস্বস্তি বাড়তে পারে। আবার অতিরিক্ত দুধ পান করলে রাতে বারবার প্রস্রাবের জন্য ঘুম ভেঙে যেতে পারে।

বিশেষজ্ঞদের পরামর্শ, রাতে দুধ পান করতে চাইলে ঘুমানোর ৩০-৬০ মিনিট আগে পরিমিত পরিমাণে চিনি ছাড়া সাধারণ দুধ পান করা ভালো। ফ্লেভারযুক্ত বা অতিরিক্ত চিনিযুক্ত দুধ এড়িয়ে চলাই স্বাস্থ্যসম্মত।

আরও খবর

Ad for sale 225 x 270 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
🔝