| শিরোনাম |
❒ যশোরজুড়ে বড় পর্দায় খেলা দেখা ও পিকনিকের আয়োজন
`বিশ্বকাপ ফাইনালের টিকিটের আকাশছোঁয়া দাম ছুঁয়েছে ৭৪ লাখ টাকা। আর সেই ফাইনাল ঘিরে যশোরজুড়ে বইছে উৎসবের আমেজ। বাংলাদেশ সময় আজ রাত ১টা ৫ মিনিটে আর্জেন্টিনা-স্পেন মহারণকে সামনে রেখে শহরের প্রায় প্রতিটি পাড়া-মহল্লায় বড় পর্দায় খেলা দেখার পাশাপাশি পিকনিক ও খাওয়া-দাওয়ার আয়োজন চলছে'। যশোরের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বড়পর্দায় খেলা উপভোগের স্পটগুলোতে আইন-শৃঙ্খলা বাহিনী কড়া নজরদারি রাখছে। কোথাও বিশৃঙ্খলা সৃষ্টির সুযোগ নেই-এমনটিই দাবি পুলিশের উর্দ্ধতন কর্তৃপক্ষের।
বিশ্বকাপ ফাইনালকে ঘিরে এবার যেন দুই ভিন্ন প্রান্তের দুটি গল্প। একদিকে যুক্তরাষ্ট্রের নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে ফাইনাল ম্যাচের টিকিটের দাম উঠেছে রেকর্ড উচ্চতায়, অন্যদিকে যশোরের অলিগলি ও পাড়া-মহল্লায় চলছে ফুটবল উৎসবের প্রস্তুতি।
যশোরের আইন-শৃঙ্খলা পরিস্থিতি
সারাদেশের মতো যশোরের আইন-শৃঙ্খলা বাহিনী পর্দায় দেখানো খেলার স্পটগুলোর দিকে সার্বক্ষণিক নজর রাখছে। কোনো রকম বিশৃঙ্খলা সৃষ্টি করে পার পাওয়ার সুযোগ নেই বলে পুলিশের একাধিক দায়িত্বশীল সূত্র থেকে নিশ্চিত করা হয়েছে।
ফিফার অফিসিয়াল রিসেল প্ল্যাটফর্মে শেষ মুহূর্তে সবচেয়ে কম দামের টিকিটও বিক্রি হচ্ছে প্রায় ১০ হাজার ডলারে। মাঠের কাছাকাছি বসে খেলা দেখতে গুনতে হচ্ছে প্রায় ১৬ হাজার ডলার। আর বিশেষ হসপিটালিটি টিকিটের দাম পৌঁছেছে প্রায় ৬০ হাজার ডলারে, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৭৪ লাখ টাকার সমান। পুনর্বিক্রয় প্ল্যাটফর্ম সিটগিক ও স্টাবহাবেও একই চিত্র দেখা যাচ্ছে; সেখানে লোয়ার বোলের কিছু আসনের দাম উঠেছে প্রায় ৩৫ হাজার ডলারের কাছাকাছি।
টিকিটের দামের তুলনা
বিশ্বকাপ ফাইনালের টিকিটের দামের স্তর
বাংলাদেশি টাকায় আনুমানিক মূল্য (লাখ টাকায়)।
0লাখ
20লাখ
40লাখ
60লাখ
80লাখ
সর্বনিম্ন অফিসিয়াল
আপার ডেক
মাঠের কাছাকাছি
হসপিটালিটি
যশোরজুড়ে ফুটবল উৎসব
বাংলাদেশ সময় আজ রাত ১টা ৫ মিনিটে ফাইনালের বাঁশি বাজার আগেই যশোর শহরের ষষ্ঠীতলাপাড়া মন্দির চত্বর, ফায়ার সার্ভিস মোড়, ঈদগাহ ময়দান, বেজপাড়া আনসার ক্যাম্প এলাকা, আরএন রোড, মোল্লাপাড়া, নিউমার্কেট, ঘোপ নওয়াপাড়া, চাঁচড়া, শংকরপুর, বারান্দীপাড়া, পালবাড়ি, রেলগেট, উপশহর, আরবপুর, মুড়লী ও বকচরাসহ প্রায় প্রতিটি পাড়া-মহল্লায় বড় পর্দা বসানো হয়েছে।
বিভিন্ন ক্লাব, সামাজিক সংগঠন ও স্থানীয় তরুণদের উদ্যোগে কোথাও পিকনিক, কোথাও বারবিকিউ, কোথাও খিচুড়ি-গরুর মাংস, আবার কোথাও বিরিয়ানির আয়োজন করা হয়েছে। পরিবার-পরিজন ও বন্ধুদের নিয়ে রাতভর খেলা উপভোগের প্রস্তুতি নিয়েছেন অনেকেই।
শুধু শহর নয়, জেলা সদর, অভয়নগর, ঝিকরগাছা, কেশবপুর, চৌগাছা, শার্শা, বেনাপোল, বাঘারপাড়া ও মনিরামপুর।
এসব উপজেলার পাড়া-মহল্লাতেও বড় পর্দায় খেলা দেখার আয়োজন ঘিরে উৎসবের আবহ তৈরি হয়েছে।
মেসি-ইয়ামাল দ্বৈরথে বাড়তি আগ্রহ
এবারের ফাইনাল ঘিরে দর্শকদের আগ্রহের বড় কারণ, প্রথমবারের মতো বিশ্বকাপের মঞ্চে মুখোমুখি হচ্ছেন
লিওনেল মেসি
ও
লামিনে ইয়ামাল
। একই সঙ্গে এটি বিশ্বকাপে মেসির সম্ভাব্য শেষ ম্যাচ বলেও আলোচনা রয়েছে।
আর্জেন্টিনা
টানা দ্বিতীয় এবং ইতিহাসের চতুর্থ বিশ্বকাপ জয়ের লক্ষ্যে মাঠে নামছে। অন্যদিকে স্পেন
২০১০ সালের পর দ্বিতীয়বার বিশ্বকাপ শিরোপা জয়ের স্বপ্ন দেখছে। ফলে নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামের লড়াই যেমন বিশ্ব ফুটবলের ইতিহাসে জায়গা করে নিতে যাচ্ছে, তেমনি যশোরের পাড়া-মহল্লাগুলোও আজ রাতের ফাইনালকে ঘিরে পরিণত হয়েছে একেকটি ছোট ফুটবল উৎসবের মঞ্চে।
ফাইনাল ঘিরে দর্শকদের আগ্রহের অন্যতম কারণ, প্রথমবারের মতো বিশ্বকাপের মঞ্চে মুখোমুখি হচ্ছেন লিওনেল মেসি ও লামিনে ইয়ামাল। একই সঙ্গে এটি বিশ্বকাপে মেসির সম্ভাব্য শেষ ম্যাচ বলেও আলোচনা রয়েছে। আর্জেন্টিনা টানা দ্বিতীয় এবং ইতিহাসের চতুর্থ বিশ্বকাপ জয়ের লক্ষ্যে মাঠে নামছে। অন্যদিকে ২০১০ সালের পর দ্বিতীয়বার বিশ্বকাপ শিরোপা জয়ের স্বপ্ন দেখছে স্পেন। সূত্রঃ স্থানীয় প্রশাসন ও বিশ্বমিডিয়া