শুক্রবার , ১০ জুলাই ২০২৬ , ২৬ আষাঢ় ১৪৩৩
Ad for sale 100 x 870 Position (1)
Position (1)
ফতেপুরে গাছ কাটার সময় ছিটকে পড়ে শ্রমিকের মৃত্যু
প্রকাশ : মঙ্গলবার, ৭ জুলাই , ২০২৬, ০৯:৩০:০০ পিএম
স্বর্ণলতা নিউজ:
Shornolota_2026-07-07_6a4d1c0b91a94.JPG

❒ ফতেপুরে গাছ কাটার সময় ছিটকে পড়ে শ্রমিকের মৃত্যু ছবি:

যশোরে গাছ কাটার সময় ছিটকে পড়ে কালাম (৫০) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।  মঙ্গলবার (৭ জুলাই) বেলা সাড়ে বারোটার দিকে সাতিয়ানতলা ঘোপ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

তিনি যশোর সদর উপজেলার ফতেপুর ইউনিয়নের ফতেপুর গ্রামের মৃত আব্দুল বারেক খার ছেলে।  তিনি পেশায় গাছ কাটার শ্রমিক ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, কালাম অন্য শ্রমিকদের সঙ্গে সাতিয়ানতলা ঘোপ এলাকায় একটি গাছ কাটার কাজ করছিলেন। এ সময় গাছের ওপর থেকে অসাবধানতাবশত নিচে পড়ে গুরুতর আহত হন। পরে সঙ্গে থাকা শ্রমিকরা তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

আরও খবর

Ad for sale 225 x 270 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
🔝