শুক্রবার , ১০ জুলাই ২০২৬ , ২৬ আষাঢ় ১৪৩৩
Ad for sale 100 x 870 Position (1)
Position (1)
যশোরে ২৪ ঘণ্টায় নতুন ৪ ডেঙ্গু রোগী শনাক্ত, হাসপাতালে ভর্তি ১৬
প্রকাশ : মঙ্গলবার, ৭ জুলাই , ২০২৬, ০৯:২৭:০০ পিএম
স্বর্ণলতা নিউজ:
Shornolota_2026-07-07_6a4d1ae9066df.JPG

❒ ফাইল ছবি:

গত ২৪ ঘণ্টায় যশোর জেলায় নতুন করে ৪ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন। একই সময়ে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৫ জন। এ সময়ে ডেঙ্গুতে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি। মঙ্গলবার (৭ জুলাই) সিভিল সার্জন কার্যালয়ের সূত্র থেকে তথ্য পাওয়া গেছে। এ সময় আক্রান্তের সংখ্যা ১৬ জন। তারা বিভিন্ন

হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। চিকিৎসাধীনদের মধ্যে যশোরে ৩ জন এবং অভয়নগর উপজেলায় ১৩ জন ভর্তি রয়েছেন। বাঘারপাড়া, চৌগাছা, ঝিকরগাছা, কেশবপুর, মনিরামপুর ও শার্শা উপজেলায় বর্তমানে কোনো ডেঙ্গু রোগী ভর্তি নেই।
চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৭ জুলাই পর্যন্ত যশোর জেলায় মোট ১৭২ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন। এর মধ্যে ১৫৫ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন, একজনকে উন্নত চিকিৎসার জন্য অন্যত্র রেফার করা হয়েছে।

আরও খবর

Ad for sale 225 x 270 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
🔝