শুক্রবার , ১০ জুলাই ২০২৬ , ২৬ আষাঢ় ১৪৩৩
Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

❒ মাগুরায় কৃষক ঠকাানোর শাস্তি পেলেন সনজিৎ সাহা

অতিরিক্ত দামে সার বিক্রির অপরাধে লাখ টাকা জরিমানা

❒ তাও এক-দুই টাকা না, প্রতিবস্তায় ৮৫০ টাকা বেশি

প্রকাশ : মঙ্গলবার, ৭ জুলাই , ২০২৬, ০৫:২৮:০০ পিএম , আপডেট : মঙ্গলবার, ৭ জুলাই , ২০২৬, ০৭:৩১:১৯ পিএম
মাগুরা প্রতিনিধি:
Shornolota_2026-07-07_6a4cff4eebf8d.JPG

❒ কৃষি ও কৃষকের সঙ্গে প্রতারণা করায় মাগুরায় সার বিক্রেতাকে জরিমানা করা হয়েছে ছবি:

মাগুরার সদর উপজেলার শত্রুজিতপুর বাজারে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে টিএসপি ও ডিএপি সার বিক্রির অপরাধে মেসার্স সনজিত কুমার সাহা নামের বিসিআইসি সারের দোকানে অভিযান চালিয়ে ১ লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। আজ মঙ্গলবার দুপুর ২টায় মাগুরা জেলা কার্যালয় এ অভিযান পরিচালনা করে।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জানায়, টিএসপি সারের সরকার নির্ধারিত মূল্য প্রতি বস্তা ১ হাজার ৩৫০ টাকা হলেও ওই দোকানটিতে ২ হাজার ২০০ টাকায় তা বিক্রি হচ্ছে। ডিএপি সারের সরকার নির্ধারিত মূল্য প্রতি বস্তা ১ হাজার ৫০ টাকা হলেও প্রতিষ্ঠানটি ১ হাজার ৭০০ টাকায় বিক্রি করেছে।

সেই সঙ্গে অতিরিক্ত দামে সার বিক্রি করা হলেও তা ভাউচার বা রেজিস্ট্রারে লিপিবদ্ধ করা হয়নি। কৃষি ও কৃষকদের সঙ্গে প্রতারণা করার এ অপরাধে প্রতিষ্ঠানটিকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ১ লাখ টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের আইন অমান্যকারী ও কৃষকদের সঙ্গে প্রতারণামূলক কার্যক্রম থেকে বিরত থাকার জন্য দোকান মালিককে সতর্ক করা হয়।

অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মাগুরা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সজল আহম্মেদ। তিনি বলেন, `অতিরিক্ত দাম রেখে কৃষি ও কৃষকের সঙ্গে এমন প্রতারণায় মেসার্স সনজিত কুমার সাহা নামক দোকানে ১ লক্ষ টাকার জরিমানা করা হয়। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।'

 

আরও খবর

Ad for sale 225 x 270 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
🔝