শুক্রবার , ১০ জুলাই ২০২৬ , ২৬ আষাঢ় ১৪৩৩
Ad for sale 100 x 870 Position (1)
Position (1)
গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের মামলায় ৭ আসামির ফাঁসি

❒ দোষি সাবস্ত না হওয়ায় খালাস পেলেন ইজিবাইক চালক ইদ্রিস

প্রকাশ : সোমবার, ৬ জুলাই , ২০২৬, ০৪:৩০:০০ পিএম
স্বর্ণলতা ডেস্ক:
Shornolota_2026-07-06_6a4b9274d57f4.JPG

❒ আদালতে আসামিদের নিয়ে যাচ্ছে পুলিশ ছবি:

জামালপুরের বকশীগঞ্জে রাতে এক গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের মামলায় ৭ আসামিকে মৃত্যুদণ্ড এবং একজনকে খালাস দিয়েছেন আদালত। এছাড়া প্রত্যেককে এক লাখ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়েছে। সোমবার (৬ জুলাই) বিকেল ৩টায় জামালপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক মুহাম্মদ আব্দুর রহিম এ রায় ঘোষণা করেন।
 
মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- মো. রাশেদুর রহমান ওরফে পাপ্পু (৩০), মো. বিজু মিয়া (৩৬), মো. বাদশা মিয়া (৩৫), মো. জুয়েল মিয়া (৩৫), মো. আশরাফুল ইসলাম (৪০), জসিম ও আছমত। এ মামলায় খালাস পাওয়া একমাত্র আসামি হলেন ইজিবাইক চালক ইদ্রিস আলী। মামলার বাদি ভুক্তভোগী গৃহবধূ শেরপুর জেলার চকপাঠক গ্রামের বাসিন্দা।
 
আদালত সূত্রে জানা গেছে, গতবছরের ২৫ মে রাত ১২টার দিকে ওই গৃহবধূ শেরপুরের ঝগড়ারচর বাজার থেকে ইদ্রিস আলীর ইজিবাইক যোগে বকশীগঞ্জের জানকিপুরের ভাড়া বাসায় যাচ্ছিলেন। পথিমধ্যে গাড়িটি থামিয়ে গৃহবধূকে একটি ভ্যান গাড়িতে তুলে নেয় আসামিরা। পরে বকশীগঞ্জের নিলক্ষিয়া উত্তরপাড়ায় ফরিদ নামে এক ব্যক্তির পরিত্যক্ত রান্নাঘরে নিয়ে পালাক্রমে সংঘবদ্ধ ধর্ষণ করে আসামিরা পালিয়ে যায়। ঘটনার পরদিন ভুক্তভোগী গৃহবধূ বাদি হয়ে ৬ জনের নামে ও ৩ থেকে ৪ জনকে অজ্ঞাত আসামি করে বকশীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন।
 
৮মাস পর মামলার তদন্ত শেষে চলতি বছরের ১৫ এপ্রিল চার্জশিট দেয় তদন্তকারী কর্মকর্তা এবং ৯ জন সাক্ষীর মধ্যে ৭ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে এই রায় ঘোষণা করে আদালত।
 
মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী ফজলুল হক রায়ের বিষয়টি নিশ্চিত করে বলেন, রায় ঘোষণার সময় আসামিরা কাঠগড়ায় উপস্থিত ছিলেন। দ্রুত সময়ের মধ্যে এ মামলার রায় ঘোষণা সম্ভব হয়েছে বলে জানান তিনি।

আরও খবর

Ad for sale 225 x 270 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
🔝