শুক্রবার , ১০ জুলাই ২০২৬ , ২৬ আষাঢ় ১৪৩৩
Ad for sale 100 x 870 Position (1)
Position (1)
যশোরে ইয়াবার বড় চালানসহ দুই কারবারী আটক

❒ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ঝুলিতে উঠলো বড় সাফল্য

প্রকাশ : রবিবার, ৫ জুলাই , ২০২৬, ১০:২৩:০০ এ এম
স্বর্ণলতা নিউজ:
Shornolota_2026-07-05_6a4a30ce60a24.JPG

❒ যশোরে ইয়াবার বড় চালানসহ দুই কারবারী আটক ছবি:

যশোর-নড়াইল মহাসড়কে বিশেষ কৌশলে প্রাইভেটকারের ড্যাশবোর্ডে লুকিয়ে রাখা ৩০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। এ ঘটনায় দুই মাদক কারবারিকে আটক করা হয়েছে। জব্দ করা হয়েছে ইয়াবা পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেটকার।

শনিবার (৪ জুলাই) রাত ১০টার দিকে যশোর-নড়াইল মহাসড়কের ঝুমঝুমপুর এলাকার ময়লাখানার সামনে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটকরা হলেন, যশোরের বেনাপোল পোর্ট থানার দক্ষিণ বারোপোতা গ্রামের নূর মোহাম্মদের ছেলে রনি মাহমুদ (৩৫) এবং শার্শা উপজেলার শ্যামলাগাছি গ্রামের মৃত আতিয়ার রহমানের ছেলে আলমগীর হোসেন (৩৮)।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) যশোর সার্কেলের উপপরিদর্শক মদন মোহন সাহা জানান, গোপন সংবাদের ভিত্তিতে ডিএনসির একটি দল ঝুমঝুমপুর এলাকায় অবস্থান নেয়। পরে সন্দেহভাজন একটি প্রাইভেটকার থামিয়ে তল্লাশি চালানো হয়। একপর্যায়ে গাড়িটির ড্যাশবোর্ড কেটে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ৩০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

ডিএনসি জানায়, জব্দ করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ৯০ লাখ টাকা। এ ঘটনায় আটক দুইজনের বিরুদ্ধে যশোর কোতোয়ালি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা মাদক কারবারের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলে জানান উপপরিদর্শক মদন মোহন সাহা।

আরও খবর

Ad for sale 225 x 270 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
🔝