শুক্রবার , ১০ জুলাই ২০২৬ , ২৬ আষাঢ় ১৪৩৩
Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

❒ পরিবেশ পরিবেশবান্ধব সৌরবিদ্যুতেই ভরসা

১০ হাজার মেগাওয়াট উৎপাদনের লক্ষ্য সরকারের-অনিন্দ্য ইসলাম অমিত
প্রকাশ : শনিবার, ৪ জুলাই , ২০২৬, ০৬:৫০:০০ পিএম
সুনীল ঘোষ:
Shornolota_2026-07-04_6a491030c1a4a.JPG

❒ যশোর জিলা স্কুলের ১০ তলা একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি বিদ্যুৎ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত ছবি:

পরিবেশবান্ধব বিদ্যুৎ উৎপাদনে বড় লক্ষ্য নির্ধারণ করেছে সরকার। আগামী পাঁচ বছরে নবায়নযোগ্য জ্বালানি থেকে ১০ হাজার মেগাওয়াট পর্যন্ত বিদ্যুৎ উৎপাদনের পরিকল্পনার কথা জানিয়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, পরিবেশের ভারসাম্য রক্ষা ও টেকসই জ্বালানি নিশ্চিত করতে সরকার সৌরবিদ্যুতের ওপর বিশেষ গুরুত্ব দিচ্ছে।

শনিবার (৪ জুলাই) সকালে যশোর জিলা স্কুল মাঠে প্রধানমন্ত্রী ঘোষিত দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে যশোর শিক্ষা বোর্ডের উদ্যোগে এক লাখ বৃক্ষরোপণ কর্মসূচি এবং জিলা স্কুলের ১০ তলা একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, প্রযুক্তিনির্ভর ও আনন্দময় শিক্ষা নিশ্চিত করাই সরকারের লক্ষ্য। আধুনিক প্রযুক্তির সঙ্গে শিক্ষাকে সমন্বয় করে এমন পরিবেশ তৈরি করতে হবে, যাতে শিক্ষার্থীরা আগ্রহ নিয়ে পাঠ গ্রহণ করতে পারে।

শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, লেখাপড়া শেষ করে দেশের পুনর্গঠনে নিজেদের মেধা ও যোগ্যতা কাজে লাগাতে হবে। ভুল সঙ্গ ও বিপথগামী হওয়ার প্রলোভন থেকে দূরে থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, জীবনে বাধা আসবেই, তবে থেমে না থেকে নতুন উদ্যমে এগিয়ে যাওয়াই সফলতার পথ।

অনুষ্ঠানে যশোর জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খোকন, জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান, যশোর শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ফারুকে আযম মু. আব্দুস ছালাম, জেলা বিএনপির সাবেক সহসভাপতি গোলাম রেজা দুলুসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের অর্থায়নে সরকারি মাধ্যমিক বিদ্যালয় উন্নয়ন প্রকল্পের আওতায় ১৩ কোটি ৯ লাখ ৯২ হাজার ৩০০ টাকা ব্যয়ে যশোর জিলা স্কুলে ১০ তলা একাডেমিক ভবন নির্মাণ করা হচ্ছে।

আরও খবর

Ad for sale 225 x 270 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
🔝