শুক্রবার , ১০ জুলাই ২০২৬ , ২৬ আষাঢ় ১৪৩৩
Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

❒ সংসদ ভবনের পাশেও বিক্ষোভ

আ’লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে বিভিন্ন স্থানে বিক্ষোভ

❒ ধানমন্ডি ৩২ নম্বর ও দলীয় কার্যালয় এলাকায় কয়েকজনকে মারধর করে পুলিশে দিয়েছে বিএনপি-জামায়াতে

প্রকাশ : মঙ্গলবার, ২৩ জুন , ২০২৬, ০৮:৩৭:০০ পিএম
স্বর্ণলতা ডেস্ক:
Shornolota_2026-06-23_6a3a9e316d33c.JPG

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীর বেশ কয়েকটি স্থানে বিক্ষোভ মিছিল করেছে দলটির নেতাকর্মীরা। মঙ্গলবার তেজগাঁও শিল্পাঞ্চল এলাকা, সংসদ ভবনের পূর্বপাশের সড়ক, ডেমরা, মিরপুরের রূপনগর ও কাফরুল এলাকায় মিছিল করেন তারা।

আওয়ামী লীগ নেতাকর্মী ছাড়াও অঙ্গসংগঠনের নেতাকর্মীরাও এসব মিছিলে অংশ নেন। আওয়ামী লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার ও গ্রেপ্তার ব্যক্তিদের মুক্তির দাবি জানানো হয় বিক্ষোভ মিছিল থেকে।

ডেমরায় আওয়ামী লীগের শতাধিক নেতাকর্মী বিক্ষোভ করেন। সংসদ ভবনের পূর্বপাশের সড়কে বিক্ষোভ করেন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। মিরপুরের রূপনগর ও কাফরুল এলাকায় মিছিল করেন ছাত্রলীগের নেতাকর্মীরা।

তেজগাঁও শিল্পাঞ্চল এলাকায় বিক্ষোভ মিছিল করেছে পলিটেকনিক ইনস্টিটিউট শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা। সিদ্ধেশ্বরী বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগের নেতাকর্মীরা মালিবাগ চৌধুরীপাড়া এলাকায় বিক্ষোভ মিছিল করেন।

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে পুলিশের কড়া নিরাপত্তা ছাড়াও ছয় জেলায় সেনাবাহিনী মোতায়েন করা হয়। সেনাবাহিনীকে দেওয়া হয় ম্যাজিস্ট্রেসি ক্ষমতা।

এদিন আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির সহযোগী সংগঠন যুব দল ও ছাত্রদল ছাড়াও জামায়াতে ইসলামের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল করেছে রাজধানীতে। বিজয়নগরে সমাবেশ করেছে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য।

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে ধানমন্ডি ৩২ নম্বর ও দলটির কেন্দ্রীয় কার্যালয়ে যাওয়া কয়েকজনকে মারধর করে পুলিশে দিয়েছে বিএনপি ও জামায়াতে ইসলামের নেতাকর্মীরা।  বিডিনিউজ

 

আরও খবর

Ad for sale 225 x 270 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
🔝