মঙ্গলবার , ১৬ জুন ২০২৬ , ২ আষাঢ় ১৪৩৩
Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

❒ বিএসএফের পুশইন চেষ্টা প্রতিহত বিজিবির

বেনাপোল সীমান্তে ‘জিরো লাইনে’ আটকে আছে ৮-১০ জন
প্রকাশ : সোমবার, ১ জুন , ২০২৬, ০৬:১১:০০ পিএম
বেনাপোল সংবাদদাতা:
Shornolota_2026-06-01_6a1d9362a1fe1.JPG

❒ বেনাপোল সীমান্তে ‘জিরো লাইনে’ আটকে আছে ৮-১০ জন ছবি:

বেনাপোল সীমান্তের শূন্যরেখা যেখানে দুই দেশের সীমারেখা মিশে যায় নীরব উত্তেজনায় সেখানেই আটকে আছে ৮ থেকে ১০ জন নারী, পুরুষ ও শিশু। আন্তর্জাতিক আইন অমান্য করে বাংলাদেশে ঠেলে দেওয়ার (পুশইন) চেষ্টা করেছিল ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ), তবে বিজিবির কঠোর অবস্থানের কারণে সেই চেষ্টা ব্যর্থ হয়।

সোমবার (১ জুন) দিবাগত রাতে বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্টের উত্তরে সাদিপুর খড়ের মাঠ সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয় সময় অনুযায়ী দুপুর পর্যন্তও ওই দলটি জিরো লাইনে অবস্থান করতে দেখা যায়। স্থানীয়দের ভাষায়, সীমান্তে হঠাৎ উত্তেজনা ছড়িয়ে পড়ে যখন ভারতীয় দিক থেকে কাঁটাতারের গেট খুলে কয়েকজনকে ঠেলে দেওয়ার চেষ্টা করা হয়।

যশোর-৪৯ বিজিবি ব্যাটালিয়নের টহল দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বিজিবির শক্ত অবস্থানের কারণে বিএসএফের অনুপ্রবেশের চেষ্টা প্রতিহত হয়। বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ সাইফুল ইসলাম খান জানান, সীমান্তে টহল জোরদার রয়েছে এবং আন্তর্জাতিক নিয়ম ভঙ্গ করে কাউকে বাংলাদেশে ঠেলে দেওয়ার সুযোগ দেওয়া হবে না। সীমান্তের পিলার ১৯/এস-৬ সংলগ্ন এলাকায় আটকে থাকা ওই ৮–১০ জনের মধ্যে নারী ও শিশুও রয়েছে।

খোলা আকাশের নিচে তারা অবস্থান করছে না পাচ্ছে বাংলাদেশে প্রবেশের অনুমতি, না ফিরতে পারছে ভারতীয় ভূখণ্ডে। স্থানীয়দের ভাষায়, এটি এক অস্বস্তিকর মানবিক সংকটের দৃশ্য, যেখানে সীমান্তের দুই শক্ত অবস্থানের মাঝখানে আটকে আছে সাধারণ মানুষ। ঘটনার পর সীমান্তে উত্তেজনা তৈরি হলেও বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

বিজিবি জানিয়েছে, বিষয়টি সমাধানে বিএসএফকে চিঠি দেওয়া হয়েছে এবং পতাকা বৈঠকের প্রস্তুতি চলছে। সীমান্তে অতিরিক্ত সতর্কতা জারি করা হয়েছে যাতে কোনো ধরনের অনাকাঙ্খিত পরিস্থিতি সৃষ্টি না হয়।

আরও খবর

Ad for sale 225 x 270 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
🔝