| শিরোনাম |
❒ লাশ মর্গে, হত্যার কারণ খুঁজছে পুলিশ
❒ ফাইল ছবি:
খুলনার সোনাডাঙ্গা কাঁচাবাজারের পাশে এক নারী ও দুই শিশুসহ তিনজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (৩০ মে) সন্ধ্যা ৬টার দিকে নগরীর সোনাডাঙ্গা থানার দারুল আমান মহল্লা সুজুকি কর্ণার গলির শরিফুল ইসলামের বাড়ি থেকে এই মরদেহ উদ্ধার করা হয়েছে।
নিহতেরা হলেন-বেবি বেগম (৬৫), শামীম ব্যাপারি (১৩) ও মোস্তাকিম ব্যাপারি (৪)।
স্থানীয়রা জানান, দীর্ঘ সময় ধরে বাসার দরজা বন্ধ থাকায় প্রতিবেশীদের সন্দেহ হয়। পরে খোঁজ নিতে গিয়ে ঘরের ভেতরে তিনজনের মরদেহ পড়ে থাকতে দেখা যায়। খবর পেয়ে সোনাডাঙ্গা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহগুলো উদ্ধার করে।
সোনাডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) রফিকুল ইসলাম বলেন, ‘পারিবারিক কলহের জেরে এমন ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। মরদেহগুলো ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।’