মঙ্গলবার , ১৬ জুন ২০২৬ , ২ আষাঢ় ১৪৩৩
Ad for sale 100 x 870 Position (1)
Position (1)
হামের উপসর্গে আরও ৮ শিশু না ফেরার দেশে

❒ দেশজুড়ে হাম ও হামের উপসর্গ নিয়ে নতুন করে আক্রান্ত ১,০৮৬ জন

প্রকাশ : শনিবার, ৩০ মে , ২০২৬, ০৮:৪৫:০০ পিএম
স্বর্ণলতা ডেস্ক:
Shornolota_2026-05-30_6a1af839cb675.JPG

❒ ফাইল ছবি:

দেশে গত ২৪ ঘণ্টায় (২৯ মে সকাল ৮টা থেকে ৩০ মে সকাল ৮টা পর্যন্ত) হামের উপসর্গ নিয়ে আরও ৮ শিশুর মৃত্যু হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের ৩০ মে ২০২৬ তারিখের নিয়মিত হামবিষয়ক হালনাগাদ প্রতিবেদন অনুযায়ী, একই সময়ে দেশজুড়ে হাম ও হামের উপসর্গ নিয়ে নতুন করে ১,০৮৬ জন আক্রান্ত হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদন থেকে প্রাপ্ত বিস্তারিত তথ্য নিচে দেওয়া হলো: ২৪ ঘণ্টায় মৃত্যু: গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ৮ জন মারা গেলেও নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে কোনো শিশুর মৃত্যু হয়নি।

সর্বমোট মৃত্যু: চলতি বছরের ১৫ মার্চ থেকে ৩০ মে ২০২৬ পর্যন্ত দেশে হামের উপসর্গ নিয়ে ৪৯৩ জন এবং নিশ্চিত হামে আক্রান্ত হয়ে ৯০ জন মারা গেছেন। সব মিলিয়ে আড়াই মাসে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৫৮৩ জনে।

২৪ ঘণ্টায় নতুন রোগী: নতুন আক্রান্ত ১,০৮৬ জনের মধ্যে ৫৩ জনের শরীরে নিশ্চিত হাম শনাক্ত হয়েছে এবং বাকি ১,০৩৩ জনের শরীরে হামের উপসর্গ দেখা গেছে।

হামের সাধারণ উপসর্গ ও প্রতিরোধ: হাম একটি অত্যন্ত সংক্রামক ভাইরাসজনিত রোগ, যা মূলত শিশুদের বেশি আক্রান্ত করে।

আরও খবর

Ad for sale 225 x 270 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
🔝