মঙ্গলবার , ১৬ জুন ২০২৬ , ২ আষাঢ় ১৪৩৩
Ad for sale 100 x 870 Position (1)
Position (1)
কালিয়ার প্রবীণ সাংবাদিক ও বীরমুক্তিযোদ্ধা আহাদ আর নেই

❒ বিভিন্ন মহলের শোক ও সমবেদনা প্রকাশ

প্রকাশ : মঙ্গলবার, ২৬ মে , ২০২৬, ০২:২১:০০ পিএম
নড়াইল সংবাদদাতা:
Shornolota_2026-05-26_6a159071711e8.jpg

❒ কালিয়ার প্রবীণ সাংবাদিক ও বীরমুক্তিযোদ্ধা আহাদ আর নেই ছবি:

নড়াইলের সাংবাদিক অঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া। কালিয়া উপজেলার প্রবীণ সাংবাদিক, বীর মুক্তিযোদ্ধা ও কালিয়া উপজেলা প্রেসক্লাবের দীর্ঘদিনের সভাপতি এ এ এম আহাদ আর নেই। সোমবার (২৫ মে) সকাল ৯টার দিকে উপজেলার চাঁদপুর গ্রামে নিজ বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল প্রায় ৭৫ বছর। দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা শারীরিক সমস্যায় ভুগছিলেন তিনি। জীবনের শেষ সময়ে তিনি এক ছেলে, এক মেয়েসহ অসংখ্য শুভানুধ্যায়ী ও গুণগ্রাহী রেখে গেছেন।

সাংবাদিকতার প্রতি অগাধ ভালোবাসা আর পেশাগত সততার মাধ্যমে এ এ এম আহাদ নিজেকে প্রতিষ্ঠিত করেছিলেন নড়াইলের সাংবাদিক সমাজের একজন শ্রদ্ধেয় ব্যক্তিত্ব হিসেবে। ১৯৭৫ সালে সাংবাদিকতায় যাত্রা শুরু করে তিনি দীর্ঘ সময় দৈনিক ইত্তেফাক ও আঞ্চলিক দৈনিক পূর্বাঞ্চল পত্রিকার কালিয়া উপজেলা প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করেন। নির্ভীক, বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতা দিয়ে তিনি অর্জন করেছিলেন সহকর্মী ও পাঠকদের আস্থা।

শুধু সাংবাদিকতাই নয়, সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডেও ছিল তার সক্রিয় উপস্থিতি। সংবাদপত্র ও সাংবাদিকদের অধিকার রক্ষায় ১৯৯২ সাল থেকে একটানা কালিয়া উপজেলা প্রেসক্লাবের সভাপতির দায়িত্ব পালন করে আসছিলেন তিনি। পাশাপাশি একজন বীর মুক্তিযোদ্ধা হিসেবে মহান স্বাধীনতা যুদ্ধে তার অবদান স্থানীয় মানুষের কাছে চিরস্মরণীয় হয়ে থাকবে।

তার মৃত্যুতে নড়াইল প্রেসক্লাব, লোহাগড়া প্রেসক্লাব, কালিয়া প্রেসক্লাবসহ জেলার বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতারা গভীর শোক প্রকাশ করেছেন। একই সঙ্গে শোকসন্তপ্ত পরিবারের প্রতি জানিয়েছেন আন্তরিক সমবেদনা।

আরও খবর

Ad for sale 225 x 270 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
🔝