মঙ্গলবার , ১৬ জুন ২০২৬ , ২ আষাঢ় ১৪৩৩
Ad for sale 100 x 870 Position (1)
Position (1)
যশোরে বিজিবির অভিযানে প্রায় চার লাখ টাকার চোরাচালানি পণ্য আটক
প্রকাশ : সোমবার, ২৫ মে , ২০২৬, ০৯:৪৪:০০ পিএম
স্বর্ণলতা নিউজ:
Shornolota_2026-05-25_6a146e6c74be5.JPG

❒ যশোরে বিজিবির অভিযানে প্রায় চার লাখ টাকার চোরাচালানি পণ্য আটক ছবি:

যশোর সীমান্তে অভিযান চালিয়ে প্রায় চার লাখ টাকার বিভিন্ন ধরনের চোরাচালানি মালামাল আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

সোমবার (২৫ মে) যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর বেনাপোল বিওপি ও বেনাপোল আইসিপি’র সীমান্ত এলাকায় চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করে এসব মালামাল জব্দ করা হয়।

বিজিবি জানায়, অভিযানে ১৮টি শাড়ি, ২০টি বিভিন্ন প্রকার চকলেট, ৪ পাতা ওষুধ, ১৪ প্যাকেট বিড়ি এবং ৮৪৭টি ভারতীয় কসমেটিকস সামগ্রী আটক করা হয়েছে। জব্দকৃত মালামালের আনুমানিক মূল্য ৩ লাখ ৯৪ হাজার ৫০০ টাকা।
যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান, পিএসসি বলেন, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় নিয়মিত অভিযান পরিচালনার মাধ্যমে বিভিন্ন ধরনের চোরাচালানি পণ্য জব্দ করা সম্ভব হচ্ছে।
তিনি আরও বলেন, সীমান্তে চোরাচালান ও অবৈধ কর্মকাণ্ড প্রতিরোধে বিজিবির অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে।

 

আরও খবর

Ad for sale 225 x 270 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
🔝