| শিরোনাম |
❒ বাঘারপাড়ায় কনসার্ট শেষে হামলা, ছুরিকাঘাতে আহত ৫ ছবি:
যশোরের বাঘারপাড়ায় কনসার্ট থেকে ফেরার পথে ছুরিকাঘাত ও লাঠিপেটায় পাঁচ যুবক আহত হয়েছেন। শনিবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার রায়পুর ইউনিয়নের রায়পুর বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
আহতরা হলেন— জাবির হোসেন (২১), নিরব হোসেন (১৫), জুবায়ের (১৭), হযরত আলী (১৭) ও হুযায়ফা (১৭)। তারা সবাই রায়পুর ইউনিয়নের কৃষ্ণনগর গ্রামের বাসিন্দা। আহতদের যশোর জেনারেল হাসপাতালের পুরুষ সার্জারি ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, অপটিলাক্স বিডি কোম্পানির সৌজন্যে রায়পুর মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত একটি কনসার্টে গান শুনতে গিয়ে এক মেয়েকে উত্ত্যক্ত করার অভিযোগকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। পরে বাড়ি ফেরার পথে রায়পুর বাজার এলাকায় প্রতিপক্ষের লোকজন তাদের ওপর হামলা চালায়। এসময় ধারালো চাকু দিয়ে আঘাত ও লাঠিপেটা করা হয়।
অভিযোগ উঠেছে, নলডাঙ্গা গ্রামের শাহিন, তার ছেলে মিরাজ ও নাঈমসহ কয়েকজন এ হামলায় অংশ নেয়।
পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে প্রথমে বাঘারপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাদের যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়।
এ ঘটনায় থানায় অভিযোগের প্রস্তুতি চলছে বলে জানা