মঙ্গলবার , ১৬ জুন ২০২৬ , ২ আষাঢ় ১৪৩৩
Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

❒ যশোর ইনস্টিটিউট পুকুর থেকে কার্যক্রমের উদ্বোধন প্রতিমন্ত্রীর

ডেঙ্গু–চিকুনগুনিয়া প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান শুরু
প্রকাশ : শনিবার, ১৬ মে , ২০২৬, ০৩:০১:০০ পিএম
স্বর্ণলতা নিউজ:
Shornolota_2026-05-16_6a0850cc759a2.jpg

❒ যশোর ইনস্টিটিউট পুকুর থেকে কার্যক্রমের উদ্বোধন প্রতিমন্ত্রীর ছবি:

ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে যশোর পৌরসদরে পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে।  শনিবার সকালে প্রধান অতিথি হিসেবে কার্যক্রমের উদ্বোধন করেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।

নস্টিটিউট পুকুর থেকে আনুষ্ঠানিকভাবে পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু হয়।  প্রধানমন্ত্রীর নির্দেশনায় দেশব্যাপী এ কর্মসূচি শুরু হয়েছে।

প্রতিমন্ত্রী বলেন, বর্ষা মৌসুমে ডেঙ্গু ও চিকুনগুনিয়ার প্রাদুর্ভাব বাড়ে। এ রোগের বিস্তার রোধে প্রতি সপ্তাহের শনিবার নিয়মিত পরিচ্ছন্নতা কার্যক্রম চালানোর নির্দেশ দেওয়া হয়েছে। তিনি আরও বলেন, নিজেদের বাড়ি-আশপাশ পরিষ্কার রাখলে ডেঙ্গু, চিকুনগুনিয়াসহ নানা রোগ থেকে সুরক্ষা পাওয়া সম্ভব। এ কার্যক্রমকে শুধু আনুষ্ঠানিকতার মধ্যে সীমাবদ্ধ না রেখে ধারাবাহিকভাবে চালিয়ে যাওয়ার জন্য প্রশাসনকে নির্দেশ দেন তিনি।

যশোর ইনস্টিটিউটের আয়োজনে এবং জেলা প্রশাসন ও পৌরসভার সহযোগিতায় এই পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন-যশোরের জেলা মোহাম্মদ আশেক হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সুজন সরকার, জেলা বিএনপির সভাপতি সৈয়দ সাবেরুল হক সাবু, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী রবিউল ইসলাম, যশোর ইনস্টিটিউটের সাধারণ সম্পাদক এ জেড এম সালেক, প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন, যশোর পৌরসভার সহকারী প্রকৌশলী বি এম কামাল আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।

আরও খবর

Ad for sale 225 x 270 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
🔝