রবিবার , ১৭ মে ২০২৬ , ৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
Ad for sale 100 x 870 Position (1)
Position (1)
আগের শার্ট ফিরে পাচ্ছে পুলিশ, বদলাচ্ছে প্যান্ট
প্রকাশ : সোমবার, ৪ মে , ২০২৬, ০৭:০১:০০ পিএম
স্বর্ণলতা ডেস্ক:
Shornolota_2026-05-04_69f8a6e81415d.JPG

❒ সংগ্রহীত ছবি:

পুলিশের পোশাক আবারও পরিবর্তন করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এক্ষেত্রে মহানগর ও সারাদেশের পুলিশের আগের যে পোশাক ছিল সেখানে শার্টের রং একই থাকবে, তবে সবার প্যান্ট হবে খাকি রঙের। সোমবার (৪ মে) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সংবাদ ব্রিফিংয়ে এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহ উদ্দিন আহমদ।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “সারাদেশে বিদ্যমান যে পুলিশের পোশাক আছে সেটা নিয়ে কেউ সন্তুষ্ট না। যেটা দৃশ্যমান, এই পোশাকটা আসলে মানানসই না। সেজন্য পুলিশ বাহিনীর আবেদনের প্রেক্ষিতে বিষয়টা বিবেচনা করেছি।”

তিনি বলেন, “একটা ঐতিহ্যবাহী ড্রেস দেওয়া যায়, তারও একটা অংশ বিবেচনা করেছি। আগের যে শার্ট মেট্রো এলাকার জন্য এবং সারাদেশের জন্য ছিল, সেটা বহাল রেখেছি। তবে প্যান্ট খাকি করা হচ্ছে।” বিস্তারিত আলোচনা করে সিদ্ধান্ত হয়েছে বলেও জানান মন্ত্রী। এই পোশাক পেতে পুলিশের কিছু সময় লাগবে। প্রস্তুতির বিষয়ে আছেও বলে জানান সালাহ উদ্দিন আহমদ।

আরও খবর

Ad for sale 225 x 270 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
🔝