রবিবার , ১৭ মে ২০২৬ , ৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
Ad for sale 100 x 870 Position (1)
Position (1)
যশোরে নতুন কুঁড়ি স্পোর্টস প্রতিযোগিতা শুরু
প্রকাশ : শনিবার, ২ মে , ২০২৬, ১০:৩৪:০০ পিএম
স্বর্ণলতা ক্রীড়া ডেস্ক:
Shornolota_2026-05-02_69f627ef38ba9.JPG

❒ যশোরে নতুন কুঁড়ি স্পোর্টস প্রতিযোগিতা শুরু ছবি:

সারা দেশের মতো যশোরেও উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে নতুন কুঁড়ি স্পোর্টস প্রতিযোগিতা। শনিবার বিকেলে সিলেট স্টেডিয়াম থেকে প্রধানমন্ত্রী তারেক রহমান আনুষ্ঠানিক উদ্বোধন করেন এ আয়োজনের, যেখানে ভার্চুয়ালি যুক্ত ছিল যশোরের শামস-উল-হুদা স্টেডিয়াম।

উদ্বোধনকে ঘিরে যশোরেও আয়োজন করা হয় বর্ণাঢ্য অনুষ্ঠান। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। তিনি বলেন, দেশের ক্রীড়ার ভিত গড়ে ওঠে স্কুল পর্যায় থেকে, আর সেই লক্ষ্যেই সরকার নতুন কুঁড়ি স্পোর্টস প্রতিযোগিতা চালু করেছে।

তিনি আরও জানান, আগে নতুন কুঁড়ি সাংস্কৃতিক কর্মকাণ্ডে সীমাবদ্ধ থাকলেও এবার প্রথমবারের মতো ক্রীড়াক্ষেত্রে এর বিস্তৃতি ঘটেছে। এর ফলে আগামী পাঁচ বছরে দেশের ক্রীড়াঙ্গনে ইতিবাচক পরিবর্তন আসবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যশোরের ভারপ্রাপ্ত জেলা প্রশাসক রফিকুল হাসান, পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম, জেলা বিএনপির সভাপতি সৈয়দ সাবেরুল হক সাবু, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকনসহ জেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তারা এবং প্রতিযোগিতায় অংশ নেওয়া শিশু-কিশোররা।

যশোরে নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬-এর (বালক, অনূর্ধ্ব-১২ থেকে ১৪) প্রতিযোগিতা শুরু হয় ফুটবল ম্যাচের মধ্য দিয়ে। শামস-উল-হুদা স্টেডিয়ামে প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত কিক অফের মাধ্যমে আনুষ্ঠানিক উদ্বোধন করেন। প্রথম দিনের খেলায় শার্শা ও অভয়নগর উপজেলা দল অংশ নেয়, যেখানে শার্শা ২-১ গোলে জয় পায়।

আরও খবর

Ad for sale 225 x 270 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
🔝