রবিবার , ১৭ মে ২০২৬ , ৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
Ad for sale 100 x 870 Position (1)
Position (1)
খুলনা প্রেসক্লাবে সরোয়ার সভাপতি তরিকুল সাধারণ সম্পাদক নির্বাচিত
প্রকাশ : বৃহস্পতিবার, ৩০ এপ্রিল , ২০২৬, ০৪:৪৮:০০ পিএম
খুলনা সংবাদদাতা:
Shornolota_2026-04-30_69f36bd8a3f41.JPG

❒ খুলনা প্রেসক্লাবে সরোয়ার সভাপতি তরিকুল সাধারণ সম্পাদক নির্বাচিত ছবি:

খুলনা প্রেসক্লাবের বার্ষিক নির্বাচন বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সুষ্ঠ ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে মোস্তফা সরোয়ার সভাপতি ও মো. তরিকুল ইসলাম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। প্রেসক্লাবের আলহাজ্ব লিয়াকত আলী মিলনায়তনে সকাল ৯টা থেকে বেলা ১টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। মোট ১৭২ জন ভোটারের মধ্যে ১৬৭ জন সদস্য তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান জেলা প্রশাসক কার্যালয়ের উপপরিচালক মো. আরিফুল ইসলাম বিষয়টি বাসস’কে নিশ্চিত করেছেন।

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, নির্বাচনে সভাপতি পদে মোস্তফা সরোয়ার ১১৩ ভোট এবং সাধারণ সম্পাদক পদে দৈনিক সময়ের খবরের সম্পাদক ও প্রকাশক মো. তরিকুল ইসলাম ৯৪ ভোটে পেয়ে নির্বাচিত হয়েছেন। কোষাধক্ষ পদে বিমল সাহা ১০৩ ভোটে পেয়ে নির্বাচিত হয়েছেন।
এছাড়া সহসভাপতি পদে সোহরাব হোসেন ১১৯ ভোট, জাহিদুল ইসলাম ১০৫ ভোট ও কাজী শামীম আহমেদ ৯৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। যুগ্ম-সম্পাদক পদে মো. বেলাল হোসেন সজল পেয়েছেন ৯৬ ভোট এবং পাঠাগার ও তথ্য বিষয়ক সম্পাদক পদে বশির হোসেন সর্বোচ্চ ১২৬ ভোটে পেয়ে নির্বাচিত হয়েছেন।

নির্বাহী সদস্য পদে মাকসুদূর রহমান ১০৭, কাজী মোতাহার রহমান ৮৮, মহেন্দ্র নাথ সেন ৮৬, মো. আনিস উদ্দিন ৮৩, সোহেল মাহমুদ ৮৩ ও কে এম জিয়াউস সাদাত ৮৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

এ ছাড়া ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্ধীতায় মোহাম্মদ মিলন নির্বাচিত হয়েছেন।

নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান ছিলেন জেলা প্রশাসকের কার্যালয়ের উপ-পরিচালক মো. আরিফুল ইসলাম এবং সদস্য খুলনা আঞ্চলিক তথ্য অফিসের সিনিয়র তথ্য কর্মকর্তা মো. মেহেদী হাসান।

আরও খবর

Ad for sale 225 x 270 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
🔝