রবিবার , ১৭ মে ২০২৬ , ৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
Ad for sale 100 x 870 Position (1)
Position (1)
ঝিকরগাছার শিমুলের বিরুদ্ধে বিদেশ পাঠানোর নামে প্রতারণার ব্যবসা

❒ কায়েমখোলা গ্রামের প্রতারিত যুবককে কুপিয়ে জখম

প্রকাশ : রবিবার, ২৬ এপ্রিল , ২০২৬, ০৪:২৬:০০ পিএম
স্বর্ণলতা নিউজ:
Shornolota_2026-04-26_69ee3ce0c2c60.jpg

যশোরের ঝিকরগাছায় বিদেশে পাঠানোর নামে প্রতারণার অভিযোগে চাঞ্চল্যকর হামলার ঘটনা ঘটেছে। প্রলোভন দেখিয়ে বিপুল টাকা নেওয়ার পর আরও অর্থ দাবির জেরে এক যুবককে কুপিয়ে গুরুতর জখম করা হয়েছে।

রোববার (২৬ এপ্রিল) বেলা ১১টার দিকে উপজেলার চান্দা গ্রামে এ ঘটনা ঘটে। আহত মোহাম্মদ ইমামুল হাসান (৩২) কায়েমখোলা বড় কুলি গ্রামের বাসিন্দা।

স্থানীয় সূত্র জানায়, শিমুল হাসান (৩২) নামে এক ব্যক্তি দীর্ঘদিন ধরে ইমামুল হাসানকে বিদেশে পাঠানোর আশ্বাস দিয়ে বিভিন্ন সময়ে প্রায় ১২ লাখ টাকা হাতিয়ে নেয়। ঘটনার দিন তাকে নিজের বাড়িতে ডেকে নিয়ে আরও ২ লাখ টাকা দাবি করে। তবে ভুক্তভোগী ওই টাকা দিতে অস্বীকৃতি জানালে ক্ষিপ্ত হয়ে অভিযুক্ত শিমুল হাসান দা দিয়ে তার মাথায় আঘাত করে। এতে তিনি গুরুতর আহত হন।

রক্তাক্ত অবস্থায় স্বজনরা দ্রুত তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করেন, যেখানে তার চিকিৎসা চলছে।

ঘটনাটি এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি করেছে। এ বিষয়ে পুলিশ জানিয়েছে, অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরও খবর

Ad for sale 225 x 270 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
🔝