| শিরোনাম |
❒ ভেঙে গেল বুলবুলের পরিচালনা পর্ষদ, নতুন নেতৃত্বে তামিম ইকবাল
❒ ফাইল ছবি:
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) বিদ্যমান পরিচালনা পর্ষদ ভেঙে দিয়ে ১১ সদস্যের এডহক কমিটি গঠন করেছে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। নতুন এই কমিটির সভাপতি করা হয়েছে সাবেক অধিনায়ক তামিম ইকবালকে।
মঙ্গলবার (৭ এপ্রিল) এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন এনএসসির ক্রীড়া পরিচালক আমিনুল এহসান। তিনি জানান, তিন মাস মেয়াদি এডহক কমিটি গঠন করা হয়েছে, যা বিসিবির কার্যক্রম পরিচালনা করবে।
এনএসসি জানায়, বিসিবির নির্বাচন নিয়ে গঠিত তদন্ত কমিটির সুপারিশের ভিত্তিতে অনিয়মের প্রমাণ পাওয়ায় ২০১৮ সালের আইন অনুযায়ী পরিচালনা পর্ষদ ভেঙে দেওয়া হয়েছে। বিষয়টি ইতোমধ্যে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলকে (আইসিসি) ইমেইলের মাধ্যমে জানানো হয়েছে এবং নতুন কমিটির তালিকাও পাঠানো হয়েছে।
গঠিত এডহক কমিটির সভাপতি তামিম ইকবাল। সদস্য হিসেবে রয়েছেন—রাশনা ইমাম, মির্জা ইয়াসির আব্বাস, সৈয়দ ইব্রাহিম আহমেদ, ইসরাফিল খসরু, মিনহাজুল আবেদীন নান্নু, আতহার আলী খান, তানজিল চৌধুরী, সালমান ইস্পাহানি, রফিকুল ইসলাম ও ফাহিম সিনহা।
এডহক কমিটি গঠনের পরই সন্ধ্যায় প্রথম বৈঠক
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নতুন এডহক কমিটি গঠনের পরই আজ সন্ধ্যায় বসছে তাদের প্রথম সভা। জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) বুলবুলের নেতৃত্বাধীন পরিচালনা পর্ষদ ভেঙে তামিম ইকবালকে সভাপতি করে ১১ সদস্যের এ কমিটি গঠনের কয়েক ঘণ্টার মধ্যেই এই বৈঠক ডাকা হয়েছে।
বিসিবির নতুন এডহক কমিটির একজন পরিচালক গণমাধ্যমকে নিশ্চিত করেছেন, আজই অনুষ্ঠিত হবে প্রথম বোর্ড সভা।
জানা গেছে, সন্ধ্যা সাড়ে ৬টায় মিরপুরের বিসিবি ভবনে শুরু হবে এই বৈঠক। সভায় সদস্যদের মধ্যে দায়িত্ব বণ্টনসহ গুরুত্বপূর্ণ কিছু সিদ্ধান্ত নেওয়া হতে পারে।
নতুন ১১ সদস্যের এডহক কমিটির সভাপতি তামিম ইকবাল। সদস্যরা হলেন—রাশনা ইমাম, মির্জা ইয়াসির আব্বাস, সৈয়দ ইব্রাহিম আহমেদ, ইসরাফিল খসরু, মিনহাজুল আবেদীন, আতহার আলী খান, তানজিল চৌধুরী, সালমান ইস্পাহানি, রফিকুল ইসলাম ও ফাহিম সিনহা।