মঙ্গলবার , ২১ এপ্রিল ২০২৬ , ৮ বৈশাখ ১৪৩৩
Ad for sale 100 x 870 Position (1)
Position (1)
চুপিচুপি বিয়ে করেছেন রামশা-খুশাল?
প্রকাশ : রবিবার, ৫ এপ্রিল , ২০২৬, ১১:১৪:০০ পিএম
বিনোদন ডেস্ক:
Shornolota_2026-04-05_69d298be4b2f4.JPG

❒ রামশা-খুশা ছবি:

ললিউডের অন্যতম তারকা জুটি রামশা খান ও খুশাল খান। নিজেদের অভিনয় দক্ষতা দিয়ে দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন। এদিকে তাদেরকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে নেটিজেনদের মাঝে চলছে আলোচনা। নেটিজেনদের ধারণা এ তারকা জুটি গোপনে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন। পাকিস্তানি বিনোদন জগতের জনপ্রিয় প্ল্যাটফর্ম ‘গ্যালাক্সি ললিউড’-এর একটি ঘোষণা থেকেই সব জল্পনার শুরু।

সম্প্রতি হোস্ট মোমিন আলী মুন্সি ও ইমান মুন্সি ইঙ্গিত দেন যে, পাকিস্তানের দুই জনপ্রিয় ‘এ-লিস্ট’ তারকা গোপনে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন। এরপর থেকেই নেটিজেনরা শুরু করেন চুলচেরা বিশ্লেষণ। অনেক নাম সামনে এলেও সবচেয়ে বেশি আলোচনার কেন্দ্রে রয়েছেন রামশা খান ও খুশাল খান।

শুধুমাত্র অনুমানের ওপর ভিত্তি করে নয়, ইন্ডাস্ট্রির ভেতরে থাকা অন্য তারকাদের কিছু কর্মকাণ্ড এই গুঞ্জনকে আরও উসকে দিয়েছে। সম্প্রতি রামশা ও খুশালের বিয়ের খবর নিয়ে করা একটি পোস্টে লাইক দিয়েছেন জনপ্রিয় অভিনেত্রী আইমান খান। অন্যদিকে, অভিনেত্রী জারা নূর আব্বাস একটি মন্তব্য (যেখানে এই জুটির বিয়ের কথা উল্লেখ ছিল) লাইক করায় ভক্তরা বিষয়টিকে এক প্রকার ‘সবুজ সংকেত’ হিসেবেই দেখছেন।

রামশা এবং খুশাল একসঙ্গে ‘দুনিয়াপুর’ এবং ‘বিরিয়ানি’র মতো আলোচিত প্রজেক্টে কাজ করেছেন। পর্দায় তাদের দারুণ কেমিস্ট্রি আগে থেকেই প্রশংসিত ছিল। সেই কাজের সূত্র ধরেই তাদের ঘনিষ্ঠতা বেড়েছে বলে ধারণা করা হচ্ছে।

বিয়ের খবর নিয়ে নেটদুনিয়া উত্তাল হলেও এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাননি রামশা বা খুশাল। তারা দুজনেই বিষয়টি নিয়ে মুখে কুলুপ এঁটেছেন। এই নীরবতা ভক্তদের মনে রহস্য আরও বাড়িয়ে দিয়েছে। অনেকেই মনে করছেন, হয়তো ব্যক্তিগত গোপনীয়তা রক্ষার খাতিরেই তারা বিষয়টি এখনই সামনে আনতে চাচ্ছেন না।

রামশা খান ‘সিনফ-ই-আহান’, ‘হাম তুম’ এবং ‘ইশকিয়া’র মতো ড্রামা দিয়ে এরই মধ্যে নিজেকে শীর্ষ সারির অভিনেত্রী হিসেবে প্রতিষ্ঠিত করেছেন। অন্যদিকে, মডেলিং থেকে অভিনয়ে আসা খুশাল খান ‘মুহাব্বত গুমশুদা মেরি’ ও সাম্প্রতিক সিনেমা ‘পোপ্পে কি ওয়েডিং’ দিয়ে দর্শকদের মন জয় করেছেন।

 

আরও খবর

Ad for sale 225 x 270 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
🔝