মঙ্গলবার , ২১ এপ্রিল ২০২৬ , ৮ বৈশাখ ১৪৩৩
Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

❒ মঙ্গল শোভাযাত্রার আঁতুড়ঘর যশোর

বাংলা বর্ষবরণে যশোরে নানা প্রস্তুতি
প্রকাশ : রবিবার, ৫ এপ্রিল , ২০২৬, ০৬:৩৩:০০ পিএম
মোল্লা মশিউর:
Shornolota_2026-04-05_69d26503f1cdd.JPG

❒ বাংলা বর্ষবরণে যশোরে নানা প্রস্তুতি ছবি:

সাংস্কৃতিক রাজধানী খ্যাত এবং মঙ্গল শোভাযাত্রার আঁতুড়ঘর যশোরে ১৪৩৩ বঙ্গাব্দকে বরণ করে নিতে চলছে ব্যাপক প্রস্তুতি। শহরজুড়ে এখন উৎসবের আমেজ, সংগঠনগুলো মুখরিত শিল্পী, শিক্ষার্থী ও সংস্কৃতিপ্রেমীদের পদচারণায়। করোনা ও নানা প্রতিকূলতা কাটিয়ে আবারও প্রাণ ফিরে পেয়েছে এ আয়োজন।

পৌর উদ্যানসংলগ্ন চারুপীঠ কার্যালয়ে শিল্পীরা ব্যস্ত মঙ্গল শোভাযাত্রার অনুসঙ্গ তৈরিতে। কেউ বাঁশ-কাগজে টিয়া, পেঁচা, ফুল বানাচ্ছেন, কেউ আঁকছেন নকশা, কেউ রঙ তুলিতে দিচ্ছেন শেষ ছোঁয়া। পাশাপাশি বিভিন্ন সংগঠনে চলছে গান, নাচ, নাটক ও আবৃত্তির মহড়া।

শহরের ৩০টির বেশি সংগঠন এবার বর্ষবরণে অংশ নিচ্ছে। ঘরোয়া আয়োজনের পাশাপাশি অন্তত ১৫টি স্থানে সকাল-বিকাল সাংস্কৃতিক অনুষ্ঠান হবে। রঙিন শাড়ি-পাঞ্জাবি তৈরি ও আমন্ত্রণপত্র বিতরণেও ব্যস্ত সংগঠনগুলো।

সুরবিতান সংগীত একাডেমী, উদীচী, পুনশ্চ, বিবর্তন, ব্যাঞ্জন যশোর, তির্যক, চাঁদের হাট, সপ্তসুরসহ বিভিন্ন সংগঠনে প্রতিদিন চলছে মহড়া। শিল্পকলা ও শিশু একাডেমীতেও চলছে প্রস্তুতি। ঈদের পর থেকে জোরদার হয়েছে কার্যক্রম।

বরাবরের মতো সকাল সাড়ে আটটায় কালেক্টরেট চত্বর থেকে বের হবে বৈশাখী শোভাযাত্রা। সব সংগঠন এতে অংশ নেবে। উদীচী যশোর বর্ষবরণের ৫০ বছর পূর্তি উপলক্ষে দুই দিনব্যাপী আয়োজন করছে। পুনশ্চ আয়োজন করছে টাউন হল ময়দান ও মুসলিম একাডেমী প্রাঙ্গণে। সুরবিতান প্রথম প্রভাতে আয়োজন করবে অনুষ্ঠান, পাশাপাশি থাকবে মিষ্টিমুখের ব্যবস্থা।

উদীচী যশোরের সাধারণ সম্পাদক সাজ্জাদুর রহমান খাঁন বিপ্লব বলেন, “আমরা চাই এই উৎসব সবার অংশগ্রহণে সর্বজনীন হয়ে উঠুক।”
চারুতীর্থের শিক্ষক নীলজয় জানান, এবারের শোভাযাত্রার মূল ভাবনা ‘প্রকৃতি’, যার মাধ্যমে পরিবেশ সচেতনতার বার্তা দেওয়া হবে।
সংস্কৃতিকর্মী সীমান্ত হরি বলেন, “বেশিরভাগ কাজ শেষ, এখন শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে।”
সুরবিতান সঙ্গীত একাডেমির অ্যাডভোকেট বাসুদেব বিশ্বাস জানান, “কিছু সীমাবদ্ধতা থাকলেও আয়োজন অব্যাহত থাকবে, কার্যালয়ে মিষ্টিমুখের ব্যবস্থাও থাকবে।”

বর্ষবরণ শোভাযাত্রার অন্যতম উদ্ভাবক মাহবুব জামাল শামীম বলেন, “এবারের প্রতিপাদ্য ‘নিত্য নতুনের অমৃতধারা’। এটি হবে অরাজনৈতিক ও সর্বজনীন উৎসব।”

সম্মিলিত সাংস্কৃতিক জোট যশোরের সাধারণ সম্পাদক সানোয়ার আলম খান দুলু জানান, আগের মতোই বিভিন্ন স্থানে আয়োজনের প্রস্তুতি চলছে। সাংস্কৃতিক ব্যক্তিত্ব হারুন অর রশিদ বলেন, “বরাবরের মতো এবারও যশোরবাসী মেতে উঠবে বর্ষবরণে।”

উল্লেখ্য, ১৯৮৫ সালে যশোর থেকেই শুরু হয়েছিল আনন্দ শোভাযাত্রা, যা আজ জাতীয় ও আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছে। এবারও সেই ঐতিহ্য ধরে রেখে বর্ণিল আয়োজনে নতুন বছরকে বরণ করতে প্রস্তুত যশোরবাসী।

প্রতিবছরের মতো এবারও নববর্ষ (১৪৩৩) বরণ অনুষ্ঠানকে নির্বিঘ্ন করতে নিরাপত্তা নিশ্চিতে পুলিশ প্রশাসনও তৎপর রয়েছে। পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম জানান, উৎসবে নিরাপত্তার কোনো ঘাটতি থাকবে না।

 

আরও খবর

Ad for sale 225 x 270 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
🔝