মঙ্গলবার , ২১ এপ্রিল ২০২৬ , ৮ বৈশাখ ১৪৩৩
Ad for sale 100 x 870 Position (1)
Position (1)
যবিপ্রবির সিডিএম বিভাগের নবীনবরণ ও বিদায় সংবর্ধনা
প্রকাশ : শনিবার, ৪ এপ্রিল , ২০২৬, ০৯:৫৫:০০ পিএম
স্বর্ণলতা নিউজ:
Shornolota_2026-04-04_69d134a04ab7a.jpg

❒ যবিপ্রবির সিডিএম বিভাগের নবীনবরণ ও বিদায় সংবর্ধনা ছবি:

বর্ণাঢ্য র‌্যালি, নবীন শিক্ষার্থীদের ফুল ও ক্রেস্ট দিয়ে বরণ, বিদায়ী শিক্ষার্থীদের সংবর্ধনা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) ক্লাইমেট অ্যান্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট (সিডিএম) বিভাগের নবীনবরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৪ এপ্রিল ) সকাল ১১টায় সিডিএম বিভাগের উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম একাডেমিক ভবনের অধ্যাপক মোহাম্মদ শরীফ হোসেন গ্যালারিতে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. মোঃ আব্দুল মজিদ। বিশেষ অতিথি ছিলেন পুষ্টি ও খাদ্য প্রযুক্তি (এনএফটি) বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. শিরিন নিগার এবং ফুড ইঞ্জিনিয়ারিং (এফই) বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মৃত্যুঞ্জয় বিশ্বাস।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. মোঃ আব্দুল মজিদ বলেন, ভৌগোলিক অবস্থান ও জলবায়ু পরিবর্তনের প্রভাবে বাংলাদেশ বিশ্বের অন্যতম দুর্যোগপ্রবণ দেশ। তিনি শিক্ষার্থীদের গবেষণামুখী হয়ে নতুন নতুন ধারণা ও জ্ঞানের মাধ্যমে দেশের দুর্যোগ মোকাবিলায় ভূমিকা রাখার আহ্বান জানান। পাশাপাশি সময়ের সঠিক ব্যবহারের মাধ্যমে নিজেদের ক্যারিয়ার গঠনের ওপর গুরুত্বারোপ করেন।

সিডিএম বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মোহাম্মদ মাহফুজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন অধ্যাপক ড. শিরিন নিগার, অধ্যাপক ড. মৃত্যুঞ্জয় বিশ্বাস এবং সিডিএম বিভাগের সহকারী অধ্যাপক হাসান মো. নাভিদ আনজুম। এছাড়া শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন স্মৃতি সরকার, স্নিগ্ধা শারমিন, রিফাত হোসেন, আতিকুর রহমান, তিথি রানি বিশ্বাস ও অরণ্যসহ অন্যান্যরা।

অনুষ্ঠানে বিভাগের সহকারী অধ্যাপক নাফিসা নুরী ইসলাম, প্রভাষক মুহাম্মদ আবু সাইদসহ শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন শিক্ষার্থী সৌমেন চৌধুরি শুভ ও অনিকা তাবাসসুম অর্পি।

পরে সন্ধ্যায় বিভাগের শিক্ষার্থীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

আরও খবর

Ad for sale 225 x 270 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
🔝