| শিরোনাম |
❒ সংগ্রহীত ছবি:
যশোর জেলায় খ্রিস্টান ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব ইস্টার সানডে উদযাপন উপলক্ষে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। রবিবার (৫ এপ্রিল) সকাল ৭টা থেকে বিকেল ৩টা পর্যন্ত জেলার বিভিন্ন গির্জায় দিনব্যাপী ধর্মীয় কর্মসূচি পালিত হবে।
জানা গেছে, ইস্টার সানডে উপলক্ষে যশোরের বিভিন্ন গির্জায় বিশেষ প্রার্থনা, ধর্মীয় আলোচনা, সংগীত পরিবেশন ও প্রীতি ভোজের আয়োজন করা হয়েছে। খ্রিস্টান সম্প্রদায়ের ধর্মপ্রাণ মানুষজন উৎসবটি ঘিরে ইতোমধ্যে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছেন।
এছাড়া, দিনটি ঘিরে গির্জাগুলোতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ধর্মীয় আচার-অনুষ্ঠান সম্পন্ন করতে স্থানীয় প্রশাসনও সার্বিক সহযোগিতা প্রদান করছে বলে জানা গেছে।